দেবহাটায় স্থায়ী ভোট কেন্দ্রের দাবিতে মানবন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত - Dainik Shomoy Barta

Breaking

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Tuesday, September 1, 2026

দেবহাটায় স্থায়ী ভোট কেন্দ্রের দাবিতে মানবন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

 



মোমিনুর রহমান:


"ভোট দিতে দূরগ্রাম যাবো না, স্থায়ী কেন্দ্র চাই নিজগ্রাম"— এই দীপ্ত স্লোগানকে সামনে রেখে দেবহাটার রত্নেশ্বরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্থায়ী ভোট কেন্দ্র স্থাপনের দাবিতে তীব্র আন্দোলন গড়ে তুলেছেন স্থানীয় এলাকাবাসী। বিদ্যালয়টিতে স্থায়ী ভোট কেন্দ্র স্থাপন না করা হলে আসন্ন নির্বাচনে ভোট বর্জনের কঠোর ঘোষণা দিয়েছেন তারা।

দাবি আদায়ের অংশ হিসেবে মঙ্গলবার বিকেল ৪টায় পাঁচপোতা বাজারে স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে একটি প্রতিবাদ সভা ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

শাহীন মোড়ল

সভাপতিত্ব সাবেক ইউপি সদস্য শাহাবুদ্দিন মোড়ল

মানববন্ধন ও প্রতিবাদ সভায় এলাকার গণ্যমান্য ব্যক্তি ও জনপ্রতিনিধিরা জোরালো বক্তব্য রাখেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন:

আলহাজ্ব আব্দুল কাদের মোড়ল আবুল খায়ের ডাবলু (ইউপি সদস্য, দেবহাটা সদর ইউনিয়নের ৩নং ওয়ার্ড) কামরুজ্জামান খোকা সমাজসেবক

আব্দুল গফুর গাইন, স্বপন কুমার মন্ডল, নিতাই কুমার মন্ডল, আমির আলী গাজী, জিয়াউর রহমান ও শহিদুল ইসলাম প্রমুখ।

বক্তারা তাদের বক্তব্যে নির্বাচন কমিশনের নীতিমালা তুলে ধরে বলেন, নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী মাত্র ৭০০ ভোটার থাকলেই সেখানে স্থায়ী ভোট কেন্দ্র থাকার কথা। অথচ অত্যন্ত দুঃখের বিষয়, রত্নেশ্বরপুর গ্রামে নারী ও পুরুষ মিলে মোট ভোটার সংখ্যা বর্তমানে ১২২০ জন।

তারা আরও জানান, এই বিশাল সংখ্যক ভোটারকে প্রায় ২ কিলোমিটার পথ পাড়ি দিয়ে অন্য কেন্দ্রে ভোট দিতে যেতে হয়, যা নারী, বৃদ্ধ ও সাধারণ ভোটারদের জন্য চরম ভোগান্তির কারণ। তাই অবিলম্বে রত্নেশ্বরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্থায়ী ভোট কেন্দ্র ঘোষণা না করা হলে, এলাকাবাসী আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট বর্জন করতে বাধ্য হবেন বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন।

এলাকার মানুষের এই নায্য দাবি বাস্তবায়নে সংশ্লিষ্ট নির্বাচন কমিশন ও প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করছেন এলাকাবাসী।

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages