সাতক্ষীরা প্রতিনিধি: বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সাতক্ষীরা জেলার সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আলোচনা সভায় নেতা কর্মীদের সাথে নিয়ে বর্ণাঢ্য র্যালির মাধ্যমে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেন। বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের সাতক্ষীরা জেলা শাখার নির্বাচিত সাধারণ সম্পাদক এস এম সাহেব আলী, সদ্য সাবেক যুগ্ন আহবায়ক মাস্টার আব্দুস সবুজ, সাবেক সদস্য মোঃ নজরুল ইসলাম,উপজেলা তাঁতীদলের ভারপ্রাপ্ত আহবায়ক শেখ আবু তুহিন,পৌর তাঁতীদলের সি.যুগ্ন আহবায়ক মোল্যা জাহিদুল ইসলাম, যুগ্ম আহবায়ক মোঃ রেজাউল ইসলাম, পৌর তাঁতীদলের যুগ্ন আহবায়ক আসাদুজ্জামান বাবু সহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।




No comments:
Post a Comment