সাতক্ষীরা পাউবো- ১ এর নির্বাহী প্রকৌশলীর বিদায় ও নবাগত প্রকৌশলীর বরণ অনুষ্ঠিত - Dainik Shomoy Barta

Breaking

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Thursday, September 17, 2026

সাতক্ষীরা পাউবো- ১ এর নির্বাহী প্রকৌশলীর বিদায় ও নবাগত প্রকৌশলীর বরণ অনুষ্ঠিত


 

ওমর ফারুক বিপ্লব: সাতক্ষীরা পানি উন্নয়ন  বোর্ড পাউবো-১ এর নির্বাহী প্রকৌশলী  মোঃ  আশরাফুল আলম বিদায়ী সংবর্ধনা এবং উক্ত পদে নবাগত নির্বাহী প্রকৌশলী মোঃ গোলাম যাকারিয়ারের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।  (১৬ সেপ্টেম্বর) বুধবার বিকাল ৪টায় সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ড-১ এর নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।​ 


সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ড অফিস সূত্রে জানা যায়, সাতক্ষীরা পাউবো-১ এর নির্বাহী প্রকৌশলী মোঃ  আশরাফুল আলমকে খুলনা পানি উন্নয়ন বোর্ডে বদলী করা হয়েছে। তাঁর স্থলে  মোঃ গোলাম যাকারিয়া নির্বাহী  প্রকৌশলী হিসেবে যোগদান করেছেন।​


বিদায় সংবর্ধনা ও বরণ অনুষ্ঠানের শুরুতে কুরআন তেলাওয়াত করেন অফিস স্টাফ ওবায়দুল্লাহ। সাতক্ষীরা 

পাউবো-১ এর কার্যালয়ের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক মোঃ সিরাজুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাউবো-২ এর নির্বাহী প্রকৌশলী মোঃ আব্দুর রহমান তাযকিয়া  ।​ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ড-২​,এর এসডি  মোঃ রাশিদুল ইসলাম, উপ-বিভাগীয় প্রকৌশলী আশিকুর রহমান, উপ- বিভাগীয় প্রকৌশলী শেখ মুয়িজুর রহমান বাঁধন। 




অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি মনিরুল ইসলাম মিনি,সাতক্ষীরা রিপোর্টার্স ক্লাবের (ভারপ্রাপ্ত) সভাপতি জাহিদুর রহমান পলাশ, সাংবাদিক মশিউর রহমান ফিরোজ ওমর ফারুক বিপ্লব সহ প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ। 



বিদায় ও বরণ অনুষ্ঠানে   বক্তব্য রাখেন, উপ-সহকারী প্রকৌশলী মাসুদ রানা, শুভ্র চন্দ্র, প্রিন্স রেজা, সুমন কুমার রায় ও মোঃ ফরিদুল ইসলাম। উচ্চমান সহকারী সাইফুল্লাহ, হিসাব করণিক শফিকুল ইসলাম ও বিশ্বজিৎ ঘোষ, ডাটা এন্ট্রি অপারেটর আবদুল্লাহ আল বাচ্চু, কার্য সহকারী মোঃ জাহাঙ্গীর হোসেন ও সৈয়দ নাজিমউদ্দৌলা, প্রকৌশল সার্ভেয়ার কামরুল হাসান জুয়েল, কার্যালয়ের কর্মচারী সন্ন্যাসী কুমার সরদার ও মোঃ মামুন হোসেন, অবসরপ্রাপ্ত রাজস্ব সার্ভেয়ার মোঃ আকরাম হোসেন এবং ঠিকাদার প্রতিনিধি মোঃ শফিউর রহমান শফিসহ বোর্ডের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।​

আলোচনা সভা শেষে বিদায়ী অতিথিকে সম্মাননা স্মারক প্রদান এবং নব-যোগদানকৃত কর্মকর্তাকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।


উল্লেখ্য যে, গত (১৫ই সেপ্টেম্বর) সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ড পাউবো ১এর  উপ বিভাগীয় প্রকৌশলী ইমরান হোসেন বদলি জনিত কারণে  বিদায় সম্বর্ধনা অনুষ্ঠিত হয়। ওই  স্থানে সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ড ২এর উপবিভাগীয় প্রকৌশলী আশিকুর রহমান ভারপ্রাপ্ত  দায়িত্বভার গ্রহণ করেন।

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages