দেবহাটায় গ্রামবাসীর সাহসিকতায় পণ্ড হলো সশস্ত্র চুরি, রড ফেলে পালাল চক্র - Dainik Shomoy Barta

Breaking

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Thursday, September 17, 2026

দেবহাটায় গ্রামবাসীর সাহসিকতায় পণ্ড হলো সশস্ত্র চুরি, রড ফেলে পালাল চক্র

 



মোমিনুর রহমান:

সাতক্ষীরার দেবহাটা উপজেলার সখিপুর ইউনিয়নের তিলকুড়া গ্রামে গভীর রাতে গ্রামবাসীর সাহসিকতাপূর্ণ প্রতিরোধে ব্যর্থ হয়েছে একটি সশস্ত্র চোর ও ডাকাত দল। প্রায় ৫০০ কেজি রডসহ চোরাই মালামাল ফেলে পালিয়ে যেতে বাধ্য হয় তারা।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দিবাগত রাতে তিলকুড়া সখিপুর গ্রামসংলগ্ন চারকুনি এলাকা থেকে ভ্যানে করে প্রায় ৫০০ কেজি রড চুরি করে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল চোরেরা। এ সময় তাদের কাছে দেশীয় অস্ত্র ও কাঠের তৈরি বন্দুক ছিল। গ্রামের দুজন বিষয়টি টের পেয়ে চিৎকার শুরু করলে আশপাশের লোকজন সংঘবদ্ধ হয়ে ছুটে আসেন।

চোরেরা ডাকাত সেজে অস্ত্র ও কাঠের তৈরি বন্দুক দিয়ে দুই রাউন্ড গুলি ছুড়ে ভয় দেখানোর চেষ্টা করলেও গ্রামবাসী পিছু হটেনি। উল্টো স্থানীয়দের জোরালো ধাওয়ায় টিকতে না পেরে মালামাল রেখেই পালিয়ে যায় চক্রটি। পরে খবর পেয়ে দেবহাটা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে জব্দকৃত মালামাল ও রড পুলিশি হেফাজতে নেয়।

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages