জন্মদিনে কেক না কেটে মাদ্রাসা ছাত্রদের সাথে রাতের খাবার খেলেন ছাত্রদল নেতা বাপ্পি - Dainik Shomoy Barta

Breaking

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Sunday, September 20, 2026

জন্মদিনে কেক না কেটে মাদ্রাসা ছাত্রদের সাথে রাতের খাবার খেলেন ছাত্রদল নেতা বাপ্পি

 


সাতক্ষীরা প্রতিনিধি: নিজের জন্মদিনে আড়ম্বরপূর্ণ জাঁকজমক ও কেক কাটার সংস্কৃতি এড়িয়ে এক ব্যতিক্রমী উদ্যোগ নিয়ে প্রশংসা কুড়িয়েছেন সাতক্ষীরা জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি ও সদর উপজেলা ছাত্রদলের সভাপতি মনজুরুল আলম বাপ্পি। জন্মদিনের বিশেষ এই দিনে তিনি কেক না কেটে এতিমখানা ও মাদ্রাসার শিক্ষার্থীদের সাথে রাতের খাবার গ্রহণ করেন এবং তাদের কল্যাণ কামনায়  দোয়া অনুষ্ঠানের আয়োজন করেন।

আজ ২০ সেপ্টেম্বর (রবিবার) রাতে সাতক্ষীরা সদরের খানপুর আবু জাফর সিদ্দিকীয়া এতিমখানা মাদ্রাসায় এই মহতী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জন্মদিন উপলক্ষে সেখানে এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। ছাত্রদল নেতা বাপ্পি মাদ্রাসার শিশুদের মাঝে রাতের খাবার পরিবেশন করেন এবং তাদের সাথে একই সঙ্গে নৈশভোজে অংশ নেন।  শিক্ষার্থীদের ভবিষ্যৎ উজ্জ্বলতা এবং দেশ ও জাতির মঙ্গল কামনায় এক বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলটি পরিচালনা করেন হাফেজ মো. নূর আলম।

উক্ত দোয়া ও নৈশভোজ অনুষ্ঠানে স্থানীয় বিএনপি, ছাত্রদল ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মী উপস্থিত ছিলেন। এদের মধ্যে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মহিউদ্দিন কুরাইশ,সদর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক কাজী ইমরান এবং 

এছাড়াও সিটি কলেজ ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান, বিএনপি নেতা মো. সাব্বির হোসেন, ৭ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি

শিবপুর ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মাসুক হোসেন ও সাধারণ সম্পাদক আব্দুস সামাদ, মফিজুল ইসলাম, রিফাত হোসেন, আফজাল হোসেন, হাদিউজ্জামান লিটন, তহিদুর ইসলাম ও মোহাম্মদ রানা সাগরসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত থেকে বাপ্পির এই মানবিক উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages