সাতক্ষীরায় নতুন জেলা যুবদল কমিটিকে অভিনন্দন জানিয়ে কলারোয়ায় বিশাল আনন্দ মিছিল - Dainik Shomoy Barta

Breaking

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Monday, September 21, 2026

সাতক্ষীরায় নতুন জেলা যুবদল কমিটিকে অভিনন্দন জানিয়ে কলারোয়ায় বিশাল আনন্দ মিছিল

 


সাতক্ষীরা প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সাতক্ষীরা জেলা শাখার নবনির্বাচিত কমিটিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে কলারোয়ায় বিশাল আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

আজ ২১ সেপ্টেম্বর, সোমবার বিকাল ৪টায় কলারোয়া পৌর ও উপজেলা যুবদলের যৌথ উদ্যোগে একটি বর্ণাঢ্য আনন্দ মিছিল বের করা হয়। মিছিলটি কলারোয়া ডাকবাংলো চত্বর থেকে শুরু হয়ে সাতক্ষীরা-যশোর মহাসড়ক ও কলারোয়া বাজার প্রদক্ষিণ করে উপজেলার প্রধান প্রধান সড়কগুলো অতিক্রম করে। মিছিলে কলারোয়া পৌর ও উপজেলা যুবদলের বিপুল সংখ্যক নেতা-কর্মী ও সমর্থক অংশ নেন।

উল্লেখ্য, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সাতক্ষীরা জেলা শাখায় হাফিজুর রহমান মুকুলকে সভাপতি, শেখ মনিরুজ্জামান প্রিন্সকে সহ-সভাপতি, মো. শফিকুল আলম বাবুকে সাধারণ সম্পাদক, মমতাজুল ইসলাম চন্দনকে যুগ্ম সাধারণ সম্পাদক এবং মাসুম রানা সবুজকে সাংগঠনিক সম্পাদক করে ৫ সদস্যের আংশিক কমিটি ঘোষণা করা হয়।

আনন্দ মিছিল থেকে নবনির্বাচিত এই কমিটির সব সদস্যকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান স্থানীয় যুবদলের শীর্ষ নেতারা। তারা আশা প্রকাশ করেন, নতুন নেতৃত্বের মাধ্যমে সাতক্ষীরা জেলা যুবদল আরও সংগঠিত ও শক্তিশালী হবে।

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages