বৃষ্টি উপেক্ষা করে সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবক দলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত - Dainik Shomoy Barta

Breaking

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Wednesday, September 23, 2026

বৃষ্টি উপেক্ষা করে সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবক দলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

 



রাকিবুল ইসলাম : পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের বিরুদ্ধে সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। 


বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকালে সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবক উদ্যোগে শহরের সঙ্গীতা মোড় থেকে বৃষ্টি উপেক্ষা করে মিছিলটি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে লাবনী মোড়ে গিয়ে শেষ হয়।


সমাবেশে সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক এড কামরুজ্জামান ভুট্ট সভাপতিত্বে সদস্য সচিব শরিফুজ্জমান সজিবের সঞ্চলনায় বক্তব্য রাখেন  সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবক দলের  যুগ্ন আহবায়ক রুহুল আমীন পাড়, যুগ্ন আহবায়ক খোকা,  যুগ্ন আহবায়ক বাচ্চু, অন্যতম যুগ্ন আহবায়ক খালিদ হাসান সুমন, যুগ্ন আহবায়ক মুনজুরুল রাশেদ মিলন, যুগ্ন আহবায়ক তুহিন, তালা উপজেলার আহবায়ক রফিকুল ইসলাম ডালু প্রমূখ। 


বক্তারা বলেন, দেশবিরোধী সকল ষড়যন্ত্র জেলা স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করা হবে। নির্বাচিত সরকারের বিরুদ্ধে ছয় মাসের মাথায় ষড়যন্ত্র করবেন, জ্বালাও পোড়াও করবেন, তা মেনে নেয়া হবে না।

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages