কেমিষ্ট এন্ড ড্রাগিস্টস্ সমিতি উপজেলা শাখার উদ্দ্যোগে সাংগঠনিক সভা ও দোয়া অনুষ্ঠান - Dainik Shomoy Barta

Breaking

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Saturday, September 26, 2026

কেমিষ্ট এন্ড ড্রাগিস্টস্ সমিতি উপজেলা শাখার উদ্দ্যোগে সাংগঠনিক সভা ও দোয়া অনুষ্ঠান

 



মোমিনুর রহমান: বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্টস্ সমিতি দেবহাটা উপজেলা শাখার উদ্দ্যোগে বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্টস্ সমিতি কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি মরহুম সাদেকুর রহমানের স্মরণে দোয়া অনুষ্ঠান ও সমিতির সাংগঠনিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 


২৬ সেপ্টেম্বর শনিবার সকাল ১১টায় সখিপুর আলিম মাদ্রাসা হলরুমে উক্ত  দোয়া অনুষ্ঠান ও সাংগঠনিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 


 বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্টস্ সমিতি দেবহাটা  উপজেলা শাখার সাবেক সভাপতি দেব কুমার বিশ্বাস এর সভাপতিত্বে দোয়া ও সাংগঠনিক আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্যে রাখেন  সাতক্ষীরা জেলা শাখা বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্টস্ সমিতির সাবেক সহ-সভাপতি সিদ্দিকুর রহমান।


 অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে সাংগঠনিক  বক্তব্য রাখেন দেবহাটা উপজেলা শাখার এমআরপি ব্যস্তবায়ন কমিটির আহবায়ক মনিরুল ইসলাম, সাতক্ষীরা সদর উপজেলা শাখা কমিটির সাবেক সদস্য অহিদুজ্জামান, দেবহাটা উপজেলা কেমিস্ট এন্ড ড্রাগিস্টস্ সমিতির সাবেক সহ-সভাপতি ও ব্যস্তবায়ন কমিটির সদস্য  শহিদুল ইসলাম, ব্যস্তবায়ন কমিটির সদস্যরা যথাক্রমে  আব্দুর রাজ্জাক রাজু, আবুল বাসার ও মোহাম্মদ আলী প্রমুখ। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, দেবহাটা উপজেলার সকল কেমিস্ট সদস্যদের একতাবদ্ধ হয়ে সমিতির সাংগঠনিক কাজ করার আশাবাদ ব্যক্ত করেন। এবং কেমিস্ট এর বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের প্রতিহত করা হবে বলে হুশিয়ার করে দেয়।

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages