জমকালো আয়োজনে সাংবাদিক বাবলুর ৫৫তম জন্মদিন পালন - Dainik Shomoy Barta

Breaking

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Sunday, September 27, 2026

জমকালো আয়োজনে সাংবাদিক বাবলুর ৫৫তম জন্মদিন পালন

 



স্টাফ রিপোর্টার: জমকালো আয়োজন ও সহকর্মীদের ভালোবাসায় সাতক্ষীরা জেলা জার্নালিষ্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ও প্রবীণ সাংবাদিক শেখ রেজাউল ইসলাম বাবলুর ৫৫তম জন্মদিন উদযাপন করা হয়েছে। রোববার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় সাতক্ষীরা জেলা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কার্যালয়ে এ উপলক্ষে কেক কাটা ও শুভেচ্ছা বিনিময়সহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। শেখ রেজাউল ইসলাম বাবলু ১৯৭১ সালে সাতক্ষীরা সদর উপজেলার ১৩ নম্বর লাবসা ইউনিয়নে জন্মগ্রহণ করেন। তিনি আলহাজ্ব শেখ আবদুল বারীর মেঝ পুত্র। বর্তমানে তিনি ঢাকা থেকে প্রকাশিত দৈনিক খবর বাংলাদেশ-এর সাতক্ষীরা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি সাতক্ষীরা প্রেসক্লাবের সদস্য হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছেন। দীর্ঘদিন ধরে সাংবাদিকতা পেশায় যুক্ত শেখ রেজাউল ইসলাম বাবলু পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন। স্থানীয় সাংবাদিকতায় তাঁর দীর্ঘ অভিজ্ঞতা ও সক্রিয় ভূমিকার জন্য সহকর্মীদের কাছেও তিনি পরিচিত মুখ। জন্মদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা জার্নালিষ্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাইফুল আজম খান মামুন, সহ-সভাপতি আহাদুর রহমান জনি, সহ-সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মুজাহিদ, তথ্য বিষয়ক সম্পাদক আরিফুল ইসলাম, সদস্য গোলাম সাহরিয়া, লাল্টু হোসেন, রাকিবুল ইসলামসহ সংগঠনের অন্যান্য সদস্যরা। এ সময় সহকর্মীরা শেখ রেজাউল ইসলাম বাবলুর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সাংবাদিকতা জীবনের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages