সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও গণসচেতনতা কর্মসূচি - Dainik Shomoy Barta

Breaking

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Sunday, September 13, 2026

সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও গণসচেতনতা কর্মসূচি

 



রাকিবুল ইসলাম  : সাতক্ষীরা জেলায় ডেঙ্গুর প্রাদুর্ভাব রোধে বিশেষ পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক অভিযান পরিচালিত হয়েছে। 

সোমবার (১৪ সেপ্টেম্বর)  সকাল ১০টায় জেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে এবং বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশন সাতক্ষীরা শাখার সার্বিক সহযোগিতায় সদর হাসপাতাল প্রাঙ্গণে এই কর্মসূচির আয়োজন করা হয়।

বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের সভাপতি ড. আবুল কালাম বাবলার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন জেলা সিভিল সার্জন ড. মো. আব্দুস সালাম।

প্রধান অতিথির বক্তব্যে সিভিল সার্জন বলেন, ডেঙ্গু প্রতিরোধে কেবল চিকিৎসার ওপর নির্ভর না করে প্রাক-প্রস্তুতি ও পরিচ্ছন্নতার ওপর জোর দিতে হবে। বাসাবাড়ি ও আশপাশের আঙিনা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি কোথাও যেন পানি জমে না থাকে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।


অনুষ্ঠানটি যৌথভাবে পরিচালনা করেন

বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান রাসেল।


কর্মসূচি শেষে সদর হাসপাতাল প্রাঙ্গণে একটি সচেতনতামূলক র‍্যালি বের করা হয় এবং আশপাশের জমে থাকা ময়লা-আবর্জনা ও ড্রেন পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়। এতে জেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা, বিভিন্ন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের প্রতিনিধি এবং স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন।

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages