সাতক্ষীরা প্রতিনিধি:
সামাজিক বন বিভাগ, যশোরের বিভাগীয় বন কর্মকর্তা অমিতা মন্ডল সাতক্ষীরা জেলা সফর করেছেন। সফরকালে তিনি জেলার বিভিন্ন এলাকায় সামাজিক বনায়নের আওতায় গড়ে ওঠা তাল বাগান ও স্টীপ বাগানসহ বিভিন্ন বনায়ন কার্যক্রম পরিদর্শন করেন।
সোমবার (১৪ সেপ্টেম্বর) তিনি সাতক্ষীরা সদর, আশাশুনি ও কালিগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে সরেজমিনে পরিদর্শন করেন। এ সময় সংশ্লিষ্ট বাগানগুলোর বর্তমান অবস্থা, গাছের পরিচর্যা, সংরক্ষণ ও বনায়ন কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন।
পরিদর্শনকালে সামাজিক বনায়ন কর্মকর্তা জিএম মারুফ বিল্লাহ, সাতক্ষীরা ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
বিভাগীয় বন কর্মকর্তা অমিতা মন্ডল সামাজিক বনায়ন কার্যক্রম আরও গতিশীল করা, গাছের যথাযথ পরিচর্যা ও সংরক্ষণ এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
পরিদর্শন শেষে সন্ধ্যায় বিভাগীয় বন কর্মকর্তা অমিতা মন্ডল যশোরের উদ্দেশ্যে সাতক্ষীরা ত্যাগ করেন।




No comments:
Post a Comment