*নওয়াপাড়া ইউনিয়নকে একটি আদর্শ, দুর্নীতি ও দালালমুক্ত ইউনিয়ন করতে চাই, মোঃ রেজাউল ইসলাম* - Dainik Shomoy Barta

Breaking

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Monday, September 14, 2026

*নওয়াপাড়া ইউনিয়নকে একটি আদর্শ, দুর্নীতি ও দালালমুক্ত ইউনিয়ন করতে চাই, মোঃ রেজাউল ইসলাম*

 


মোমিনুর রহমান:


আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে দেবহাটা উপজেলার ৪নং নওয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশী বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব ও সাবেক সফল চেয়ারম্যান আলহাজ্ব  মোঃ রেজাউল ইসলাম এলাকাবাসীর সাথে ধারাবাহিক মতবিনিময় চালিয়ে যাচ্ছেন। এলাকার সার্বিক উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা এবং জনকল্যাণমূলক নানা পরিকল্পনা নিয়ে তিনি ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন।

সম্প্রতি এক সাক্ষাৎকারে মোঃ রেজাউল ইসলাম বলেন, নির্বাচিত হতে পারলে তিনি ৪নং নওয়াপাড়া ইউনিয়নকে একটি আধুনিক ও আদর্শ ডিজিটাল ইউনিয়ন পরিষদে রূপান্তর করবেন। তাঁর দীর্ঘ রাজনৈতিক ও প্রশাসনিক অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ইউনিয়নবাসীকে একটি সম্পূর্ণ দুর্নীতি ও দালালমুক্ত সমাজ উপহার দেওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

নিজের অতীতের অভিজ্ঞতা তুলে ধরে তিনি জানান, অতীতে তিনি তিনবার সফলতার সাথে ইউপি সদস্য এবং ২০০২ সাল থেকে ২০১১ সাল পর্যন্ত অত্যন্ত সফলতার সাথে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। পূর্বের সেই অভিজ্ঞতা ও জনগণের অকৃত্রিম ভালোবাসাকে সম্বল করে তিনি নওয়াপাড়া ইউনিয়নকে একটি রোল মডেল ইউনিয়নে পরিণত করতে চান।

এলাকার উন্নয়নে নিজের বিভিন্ন রূপরেখা ও পরিকল্পনার কথা তুলে ধরে তিনি বলেন, পর্যায়ক্রমে রাস্তাঘাট সংস্কার, জলাবদ্ধতা দূরীকরণে কার্যকর পানি নিষ্কাশন ব্যবস্থা এবং প্রয়োজনীয় স্থানে কালভার্ট নির্মাণ করা হবে। পাশাপাশি সুপেয় পানির সংকট নিরসনে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে। সরকারি বিভিন্ন অনুদান ও সামাজিক নিরাপত্তার কার্ড যেমন ভিজিডি, ভিজিএফ, বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতা বিতরণে কোনো ধরনের দুর্নীতি বা স্বজনপ্রীতি বরদাস্ত করা হবে না। এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সচেতন নাগরিকদের সাথে নিয়ে উন্মুক্ত বৈঠকের মাধ্যমে প্রকৃত ও অসহায় দরিদ্র ব্যক্তিদের তালিকা প্রস্তুত করে সম্পূর্ণ স্বচ্ছতার সাথে এসব সহায়তা প্রদান নিশ্চিত করা হবে।

বর্তমান সময়ের অন্যতম বড় সামাজিক ব্যাধি মাদক থেকে তরুণ  ও যুব সমাজকে  রক্ষা করতে খেলাধুলার প্রসারের ওপর বিশেষ জোর দেওয়ার কথা জানান এই সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী। যুবসমাজকে খেলাধুলায় উদ্বুদ্ধ করতে প্রতিটি এলাকায় খেলার মাঠ সংস্কার এবং নিয়মিত টুর্নামেন্টের আয়োজন করা হবে বলে তিনি প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages