দেবহাটা সদর ৫ নম্বর ইউনিয়নকে আধুনিক ও মডেল ইউনিয়ন গড়তে চান রফিকুল ইসলাম মোড়ল - Dainik Shomoy Barta

Breaking

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Sunday, September 13, 2026

দেবহাটা সদর ৫ নম্বর ইউনিয়নকে আধুনিক ও মডেল ইউনিয়ন গড়তে চান রফিকুল ইসলাম মোড়ল

 


মোমিনুর রহমান:

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৫ নম্বর সদর ইউনিয়নের চেয়ারম্যান পদে পরিবর্তনের হাওয়া নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন এলাকার জনপ্রিয় মুখ রফিকুল ইসলাম মোড়ল। ইতিপূর্বে তিনি সফলতার সাথে দুই মেয়াদে ১০ বছর ইউনিয়ন পরিষদের সদস্য (মেম্বার) হিসেবে দায়িত্ব পালন করেছেন। দীর্ঘ এই পথ চলায় তিনি এলাকার মানুষের সুখ-দুঃখে ছায়ার মতো পাশে থেকেছেন এবং যেকোনো অন্যায় ও অনিয়মের বিরুদ্ধে সবসময় আপসহীন ভূমিকা পালন করেছেন।

নির্বাচনী মাঠে প্রচারণায় নেমে এলাকার সাধারণ ভোটারদের মুখোমুখি হয়ে তিনি স্পষ্ট ভাষায় জানান, বিগত দিনে মেম্বার হিসেবে দায়িত্ব পালনকালে তিনি কখনো কোনো সাধারণ মানুষের বিন্দুমাত্র ক্ষতি করেননি। সততা ও নিষ্ঠার সাথে জনসেবা করায় এলাকাবাসী এবার তাঁকে আরও বড় পরিসরে ইউনিয়নের সেবা করার সুযোগ দিতে প্রস্তুত।

জনগণের এই ভালোবাসাকে পুঁজি করে রফিকুল ইসলাম মোড়ল বিজয়ী হলে ৫ নম্বর সদর ইউনিয়নকে একটি আধুনিক, দুর্নীতিমুক্ত এবং মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলার সুনির্দিষ্ট রূপরেখা ঘোষণা করেছেন। তাঁর নির্বাচনী ইশতেহারে গুরুত্ব পেয়েছে 

যুবসমাজকে মাদকের ভয়াল ছোবল থেকে রক্ষা করতে খেলাধুলার মান উন্নয়ন এবং মাঠের সংকট দূর করার পাশাপাশি যুবসমাজকে বিভিন্নমুখী কর্মমুখী প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ মানবসম্পদে রূপান্তর করা।

ইউনিয়নের দীর্ঘদিনের প্রধান সমস্যা হিসেবে চিহ্নিত জলবদ্ধতা দূরীকরণে স্থায়ী ও কার্যকরী ড্রেনেজ ব্যবস্থা এবং রাস্তাঘাট সংস্কারের দ্রুত পদক্ষেপ গ্রহণ করা।

সমাজের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে পড়া দুর্নীতি কঠোরহস্তে রুখে দেওয়া এবং সরকারি প্রতিটি বরাদ্দে শতভাগ স্বচ্ছতা নিশ্চিত করা।

এলাকার প্রবীণ মুরুব্বি, সচেতন যুবক ও গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে নিয়মিত উন্মুক্ত মিটিংয়ের মাধ্যমে যাচাই-বাছাই করে প্রকৃত ও অসহায় গরিব মানুষের মাঝে বিভিন্ন ধরনের সামাজিক নিরাপত্তা ভাতার কার্ড বিতরণ করা।

দলীয় প্রীতি বা স্বজনপ্রীতি এড়িয়ে সম্পূর্ণ নিরপেক্ষভাবে ইউনিয়নবাসীর দ্বারে দ্বারে ন্যায়বিচার পৌঁছে দেওয়া।

এলাকার অবহেলিত মানুষের ভাগ্যোন্নয়নে এবং একটি বৈষম্যহীন সমাজ গঠনে রফিকুল ইসলাম দলমত নির্বিশেষে সর্বস্তরের জনগনের দোয়া, সমর্থন ও মূল্যবান ভোট প্রার্থনা করেছেন।

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages