দেবহাটায় ৩০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারী গ্রেফতার - Dainik Shomoy Barta

Breaking

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Sunday, September 13, 2026

দেবহাটায় ৩০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারী গ্রেফতার



মোমিনুর রহমান:

দেবহাটায় পুলিশের বিশেষ অভিযানে ৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আবুল হাসান মৃধা (৪০) নামের এক মাদক কারবারীকে গ্রেফতার করা হয়েছে।

১৩ সেপ্টেম্বর ২০২৬  রবিবার বেলা ১০:৪৫ মিনিটের দিকে দেবহাটা থানাধীন দক্ষিণ কোমরপুর এলাকায় এই অভিযান পরিচালিত হয়।

পুলিশ সূত্রে জানা যায়, দেবহাটা থানার এসআই (নিঃ) মো. আল-আমিন, এএসআই (নিঃ) মো. সাগর আলী, এএসআই (নিঃ) মো. আলা উদ্দীন আলী এবং এএসআই (নিঃ) মো. ইব্রাহীম রাসেল সঙ্গীয় ফোর্স নিয়ে থানা এলাকায় নিয়মিত ডিউটি ও অভিযান পরিচালনা করেন। গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন, দক্ষিণ কোমরপুর সাকিনস্থ জনৈক শহিদুল ইসলামের চায়ের দোকানের সামনে কোমরপুর থেকে পারুলিয়াগামী পাকা রাস্তার ওপর মাদক কেনাবেচা চলছে।

এমন তথ্যের ভিত্তিতে তাৎক্ষণিকভাবে সেখানে অভিযান চালিয়ে আবুল হাসান মৃধাকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আবুল হাসান মৃধা দেবহাটা উপজেলার উত্তর কোমরপুর গ্রামের ইয়াজি মৃধার ছেলে।

উদ্ধারকৃত ইয়াবাসহ আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages