মোমিনুর রহমান:
সাতক্ষীরার দেবহাটা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৬৯৬ বোতল ভারতীয় উইনকেরেক্সসহ ফাতেমা খাতুন (৪৮) নামের এক নারীকে গ্রেপ্তার করেছে এসআরবি। বিপুল পরিমাণ এই মাদকের চাল আটকের ঘটনায় জড়িত সন্দেহে ফাতেমা খাতুনসহ দুজনকে আসামি করে থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত শুক্রবার (২ অক্টোবর) রাত ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এসআরবির একটি চৌকস আভিযানিক দল উপজেলার দক্ষিণ কুলিয়া গ্রামে আকস্মিক অভিযান পরিচালনা করে। এ সময় ফাতেমা খাতুনের বসতঘরের পাশ থেকে তল্লাশি চালিয়ে ৬৯৬ বোতল ভারতীয় উইনকেরেক্স উদ্ধার করা হয়। পরে ঘটনাস্থল থেকেই ফাতেমা খাতুনকে আটক করা হয়। তিনি দক্ষিণ কুলিয়া গ্রামের রবিউল ইসলামের স্ত্রী।
এ ঘটনায় এসআরবি-৬-এর পুলিশ পরিদর্শক হাবিবুর রহমান বাদী হয়ে ফাতেমা খাতুন এবং একই গ্রামের জামাত আলীর ছেলে মো. সাইফুল ইসলামকে (৩৩) এজাহারনামীয় আসামি করে দেবহাটা থানায় মামলা দায়ের করেন। ৩ অক্টোবর দায়েরকৃত এই মামলায় নম্বর-০১ উল্লেখ করা হয়েছে। মামলায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) ধারার সারণি ১৪(গ)/৪১ ধারায় অভিযোগ আনা হয়েছে।
এ বিষয়ে দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচ এম শাহীন জানান, এসআরবির পক্ষ থেকে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে। পাশাপাশি গ্রেপ্তারকৃত নারী আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।




No comments:
Post a Comment