হযরত আলী বিশেষ প্রতিনিধি :
দেবহাটায় ৩০০ বোতল নিষিদ্ধ ফেন্সিডিলসহ সাইদুর রহমান পল্টু (৪৩) নামের এক শীর্ষ মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার দুই নভেম্বর ভোর ৫:৪৫ টায় চরশ্রীপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে দেবহাটা থানার এসআই মোঃ বেলায়েত হোসেন, এসআই আহম্মদ আলী ও এএসআই আলাউদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি দল চরশ্রীপুর গ্রামের কিনু বদ্দির বাড়ির সামনের ইটের সলিং রাস্তায় অভিযান চালায়। এ সময় তল্লাশি চালিয়ে পল্টুর নিকট থেকে ৩০০ বোতল ফেন্সিডিল জব্দ করা হয়।
গ্রেফতারকৃত পল্টু চরশ্রীপুর গ্রামের মৃত আব্দুল মজিদের ছেলে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে থানা পুলিশ।




No comments:
Post a Comment