সাতক্ষীরা জেলা কারাগার পরিদর্শন করলেন জেলা প্রশাসক কাউসার আজিজ - Dainik Shomoy Barta

Breaking

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Tuesday, November 10, 2026

সাতক্ষীরা জেলা কারাগার পরিদর্শন করলেন জেলা প্রশাসক কাউসার আজিজ

 



সাইফুল আজম খান মামুন : সাতক্ষীরা জেলা কারাগার পরিদর্শন করেছেন সাতক্ষীরা জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ কাউসার আজিজ।

মঙ্গলবার (১০ নভেম্বর) তিনি জেলা কারাগারের বিভিন্ন ওয়ার্ড, কয়েদিদের আবাসন, স্বাস্থ্যসেবা ও সার্বিক সুযোগ-সুবিধা পরিদর্শন করেন। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আবুল হাসেম এবং বেসরকারি কারা পরিদর্শকবৃন্দ।

পরিদর্শনকালে জেলা প্রশাসক কারাগারের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন এবং কয়েদিদের সঙ্গে সরাসরি কথা বলে তাঁদের সার্বিক অবস্থা ও বিভিন্ন সমস্যার বিষয়ে খোঁজখবর নেন।

এ সময় তিনি নারী কয়েদিদের জন্য পরিচালিত সেলাই প্রশিক্ষণ কার্যক্রম এবং পুরুষ কয়েদিদের আরবি ও বাংলা ভাষা শিক্ষাদান কার্যক্রম পরিদর্শন করেন। কয়েদিদের দক্ষতা বৃদ্ধি, শিক্ষার সুযোগ সৃষ্টি এবং পুনর্বাসনের লক্ষ্যে পরিচালিত এসব কার্যক্রমের অগ্রগতিতে তিনি সন্তোষ প্রকাশ করেন।

এছাড়া জেলা প্রশাসক কারাগারের রান্নাঘর পরিদর্শন করে কয়েদিদের জন্য প্রস্তুত করা খাবারের মান ও পুষ্টিগুণ যাচাই করেন। পাশাপাশি কারাগারের ক্যান্টিন, লাইব্রেরি ও মেডিকেল সেন্টার পরিদর্শন করে সেখানকার সুযোগ-সুবিধা এবং সেবার মান সম্পর্কে খোঁজ নেন।

পরিদর্শন শেষে তিনি কারা কর্তৃপক্ষের সঙ্গে মতবিনিময় করেন এবং কারাগারের সার্বিক ব্যবস্থাপনার উন্নয়নে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। বিশেষ করে যুবক বয়সী কয়েদিদের মানসিক বিকাশ, অপরাধপ্রবণতা থেকে দূরে রাখা এবং স্বাভাবিক জীবনে ফিরে আসার লক্ষ্যে প্রয়োজনীয় কাউন্সেলিংয়ের ওপর গুরুত্বারোপ করেন।

একই সঙ্গে নারী কয়েদিদের বিভিন্ন সুবিধা-অসুবিধা চিহ্নিত করে সেগুলোর যথাযথ সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা প্রদান করেন।

জেলা প্রশাসকের এ পরিদর্শনের মূল উদ্দেশ্য ছিল কারাগারের পরিবেশ, কয়েদিদের জীবনযাত্রার মান, স্বাস্থ্যসেবা, খাবারের গুণগত মান এবং সংশোধন ও পুনর্বাসনমূলক কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করা।

সংশ্লিষ্টরা মনে করছেন, এ ধরনের নিয়মিত পরিদর্শন কারাগারের সেবার মান উন্নয়ন, কয়েদিদের মানবিক মর্যাদা নিশ্চিতকরণ এবং তাঁদের সমাজের মূলধারায় পুনর্বাসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages