ডাঃ নুরুল আমিন ইসলামী আন্দোলনের এক প্রাণ পুরুষ অধ্যক্ষ মোহাম্মাদ ইজ্জত উল্লাহ
নিজস্ব প্রতিবেদক :সাতক্ষীরা আশাশুনি উপজেলা জামায়াতের সাবেক আমীর,সাবেক জেলা শুরা ও কর্ম পরিষদ সদস্য,বর্ষিয়ান রাজনীতিবিদ, বিশিষ্ট হোমিও চিকিৎসক ডাক্তার নুরুল আমিন(৭৩) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার দুপুর ১২:০৫ মিনিটে নিজ বাসভবনে স্ট্রোকজনিত কারণে তিনি ইন্তেকাল করেন।
তিনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের চাকলা গ্রামের মৃত:নিছার উদ্দিন ঢালীর মেজ পুত্র। মৃত্যুকালে তিনি স্ত্রী,তিন পুত্র,তিন কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও রাজনৈতিক সহকর্মী রেখে যান। গতকাল রাত ৯:০০ টায় আশাশুনি কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে জানাজা নামাজ শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। জানাজা নামাজে ইমামতি করেন সাতক্ষীরা-২ (সদর-দেবহাটা)আসনের সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক।
জানাজা নামাজের পূর্বে সংক্ষিপ্ত আলোচনা রাখেন-বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মোহাম্মাদ ইজ্জত উল্লাহ। তিনি বলেন,আশাশুনি উপজেলার ইসলামী আন্দোলনের কাজ অনেক আগেই শুরু হয়েছে,কিন্তু সংগঠনটা সাংগঠনিকভাবে ভিত্তিটা ডাক্তার নুরুল আমিন সাহেবের হাতেই তৈরি হয়েছে। আশাশুনি সংগঠনের ভীত রচয়িতা ডাক্তার নুরুল আমিন। ডাঃ নুরুল আমিন ইসলামী আন্দোলনের এক প্রাণ পুরুষ।
সাতক্ষীরা-২(সদর-দেবহাটা)আসনের সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক বলেন,ত্যাগের একজন প্রতীক ছিলেন ডাক্তার নুরুল আমিন,সাহসিকতার প্রতীক ছিলেন ডাক্তার নুরুল আমিন,ভয় ভীতি বলে কোন জিনিস আমরা তার ভেতর দেখি নাই,ত্যাগ ও কুরবানীর পরাকষ্ট ছিলেন তিনি।
সাতক্ষীরা-৩ (আশাশুনি-কালিগঞ্জ) আসনের সংসদ সদস্য মুহাদ্দিস রবিউল বাশার,বলেন,ডাক্তার নুরুল আমিনের তাকওয়া আমার কাছে স্পষ্ট,তিনি রাহা খরচ বেশী হয়েছে বলে দুই দুই বার বিশ হাজার টাকা আমার কাছে ফিরিয়ে দেন। তিনি ডাক্তার নুরুল আমিনের শাহাদাতি মৃত্যু কামনা করেন।
জেলা জামায়াতের আমির সাবেক উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল বলেন,ডাক্তার নুরুল আমীন একজন মেধাবী ছাত্র ছিলেন,পেশাগতভাবে খুলনা খালিশপুর থানায় ডাক্তারী প্র্যাকটিস করতেন এবং খালিশপুর থানা আমীরের দায়িত্ব পালন করতেন,সংগঠনের প্রয়োজনে কাজী শামসুর রহমানের আহবানে চলে আসেন আশাশুনিতে। তার ত্যাগ ও কোরবানি ছিল অপারিসীম।
অন্যদের মধ্য উপস্থিত ছিলেন,নায়েবে আমির নুরুল হুদা,সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান, সহ-সেক্রেটারী মাওলানা ওবায়দুল্লাহ,সহ-সেক্রেটারি মাওলানা ওসমান গনি,সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট স.ম সালাউদ্দিন,জেলা কর্মপরিষদ সদস্য এডভোকেট আব্দুস সোবান মুকুল,উপাধ্যক্ষ আব্দুস সবুর,এ্যাডভোকেট আজিজুর রহমান, আশাশুনি উপজেলা আমির আবু মুছা তারিকুজ্জামান তুষার,নায়েবে আমীর মাওঃ নুরুল আফছার মোরতাজা,কালীগঞ্জ উপজেলা আমির আব্দুল ওহাব সিদ্দিকী,নায়েবে আমীর আবু ইসলাম,দেবহাটা থানা আমির মাওলানা অলিউল ইসলাম,শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সহ-সভাপতি চেয়ারম্যান মাওলানা আবু বক্কার সিদ্দিক,সেক্রেটারী প্রফেসর আব্দুল গফফার,মাওলানা মনিরুল ইসলাম বেলালী, বিএনপি নেতা স.ম হেদায়েতুল ইসলাম,আশাশুনি উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা আনওয়ারুল হক,কালীগঞ্জ উপজেলা সেক্রেটারী অধ্যাপক আব্দুর রউফ,সহ সেক্রেটারি মাওলানা আনারুল ইসলাম,ডাঃ রোকনুজ্জামান,প্রফেসর শাহজাহান,অফিস সেক্রেটারি মাওলানা রুহুল কুদ্দুস,বাইতুলমাল সম্পাদক মাওলানা শহিদুল ইসলাম,সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান এ্যাডভোকেট শহিদুল ইসলাম,মরহুমের বড় জামাতা এবি এম আলমগীর পিন্টু,শ্যালক মাওঃ হাফিজুল ইসলাম,সদর ইউনিয়ন আমির হাফেজ আব্দুল্লাহ,সেক্রেটারি মাওলানা আব্দুল হাই,ছাত্রশিবিরের থানা সভাপতি ইয়াছিনুর রহমান সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ,সাংবাদিক,শিক্ষক ও এলাকা ধর্ম প্রাণ মুসল্লিবৃন্দ।

No comments