দেবহাটায় ২৫ মার্চ গনহত্যা দিবসের আলোচনা সভা
মোমিনুর রহমান: দেবহাটা উপজেলা প্রশাসনের আয়োজনে ২৫ মার্চ গনহত্যা দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২৫ মার্চ মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহা'র সভাপতিত্বে ও দেবহাটা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহানের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন দেবহাটা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জাকির হোসেন, দেবহাটা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারী মোল্লা, দেবহাটা উপজেলা বিএনপি নেতা শহিদুল ইসলাম, দেবহাটা উপজেলা জামায়াতের নেতা সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মঈনউদ্দীন ময়না, দেবহাটা উপজেলা কৃষি কর্মকর্তা শওকত ওসমান, দেবহাটা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা প্রদীপ কুমার, দেবহাটা উপজেলা সমাজসেবা কর্মকর্তা তরিফুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার জামশেদ আলম, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা সন্দীপ কুমার, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা সিদরাতুলমুনতাহাসহ সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
সভায় ২৫ মার্চ পাকিস্তানি হানাদার বাহিনী এই কালো রাতে যে গনহত্যা চালিয়েছিল সেটা পৃথিবীর ইতিহাসে জঘন্যতম অপরাধ। সেই শোককে শক্তিতে পরিনত করে আমাদের দেশের দামাল ছেলেরা ছিনিয়ে এনেছিল একটি স্বাধীন বাংলাদেশ।

No comments