তালায় জামায়াতে ইসলামীর উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত !
ডেক্স রিপোর্ট: "যত দিন না কায়েম হবে খোদার ধরায় তারই দ্বীন, কিসের আবার ঈদের খুশি সব অনুষ্ঠান অর্থহীন” এই প্রতিপাদ্য কে সামনে নিয়ে সাতক্ষীরার তালা উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে রবিবার (২২ মার্চ) সকাল ১০ টায় উপজেলা মডেল মসজিদের হল রুমে উপজেলা সেক্রেটারি অধ্যাপক ইদ্রিস আলীর সভাপতিত্বে সহকারী সেক্রেটারী মাসুম বিল্লাহ’র সঞ্চালনায় ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন , সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ।
তিনি বলেন,তালা-কলারোয়ার ৫ লক্ষ মানুষের আমানত আমার কাঁধে। আমি সবসময় ভয়ের মধ্যে থাকি কারণ দ্বায়িত্ব পালনের কোন ভুলের কারণে আল্লাহর দরবারে কৈফিয়ত দিতে হয়, আমাকে সাজার মুখোমুখি করা হয়। এলাকার সার্বিক উন্নয়নে সকলে মিলেমিশে কাজ করতে হবে। এলাকার সামগ্রিক উন্নয়ন ও সুসম বণ্টন একার পক্ষে সম্ভব নয়, তাই সবাইকে নিয়ে সকল কার্যক্রম করতে হবে সাংগঠনিক ভাবে।
এমপি ইজ্জত উল্লাহ আরও বলেন, জামায়াতে ইসলামীর কাজ হলো অত্যাচার, নির্যাতন ও জুলুমের শিকার মানুষের জন্য লড়াই করা। সবাইকে একতাবদ্ধ ভাবে লড়াই করে আমাদের মানুষের সেবা করতে হবে। আমরা সকলে মিলেমিশে তালা-কলারোয়া কে আধুনিক উপজেলা হিসেবে গড়ে তুলবো।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা জামায়াতের নায়েবে আমীর ডাঃ মাহামুদুল হক, সহকারী সেক্রেটারী অধ্যাঃ গাজি সুজায়েত আলী।বক্তব্য রাখেন, ইসলামকাটি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অধ্যাঃ গোলাম ফারুক, সাবেক শিবির নেতা আসাদুজ্জামান, ডঃ তৈয়েবুর রহমান, অধ্যাপক ডঃ তৌহিদুর রহমান, মাহাফুজুর রহমান, আনোয়ার হোসেন প্রমুখ।
রাষ্ট্র তথা তালা কলারোয়া বাসির কল্যান কামনা করে দোয়া মোনাজাত পরিচালনা করেন তালা মডেল মসজিদের ইমাম মাওঃ তাওহিদুর রহমান।

No comments