ads

শিরোনাম :

সাতক্ষীরায় ন্যাশনাল ব্যাংকের ৪৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

 




শেখ রেজাউল ইসলাম বাবলু  : দেশের প্রথম দেশীয় মালিকানায় বেসরকারী ব্যাংক হিসেবে সাতক্ষীরায় ন্যাশনাল ব্যাংক লিমিটেডের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।

বৃহস্পতিবার (০২ এপ্রিল) সকাল ১১ টায় সাতক্ষীরা শাখায় আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। সাতক্ষীরা শাখার ন্যাশনাল ব্যাংকের ম্যানেজার মো. ইলিয়াস ইকবালের সভাপতিত্বে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মো. শফিক উদ্দিন আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাম প্রসাদ চক্রবর্তী।

এ সময় অন্যান্যের মধ্যে ব্যাংকের অপারেশন ম্যানেজার মো. নূর নবি খান, মো. জাহিদ হাসান, হোসাইন আলি, কাজী রাজিবুর রহমান, কে এম মনিরুজ্জামান,  মো. মহিদুল ইসলাম ও মো. আসিফ ইকবাল সহ ব্যাংকের বিভিন্ন ডিভিশনের কর্মকর্তা এবং গ্রাহকরা উপস্থিত ছিলেন।


সাতক্ষীরা শাখার ন্যাশনাল ব্যাংকের ম্যানেজার মো. ইলিয়াস ইকবাল বলেন, মানুষের ভালোবাসায় ন্যাশনাল ব্যাংক চার দশক পার করেছে। সম্ভাবনাময় অদম্য আগামীর পথচলায় ন্যাশনাল ব্যাংক গ্রাহকদের আস্থা ও ভালোবাসা অক্ষুণ্ন রেখে আরো দীর্ঘ পথ পাড়ি দেবে সেই প্রত্যাশাই থাকবে।

প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠান শেষে সকলকে নিয়ে কেক কেটে আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন





No comments