ads

শিরোনাম :

দেবহাটার সখিপুরে লক্ষ টাকার ক্রিকেট টুর্নামেন্টে খেজুরবাড়িয়া জয়ী

 


 মোমিনুর রহমান:দেবহাটা উপজেলার সখিপুর মিতালী সংঘের আয়োজনে ৩রা এপ্রিল শুক্রবার বিকাল ৪ টায় উত্তর সখিপুর পিলের মাঠ প্রঙ্গনে লক্ষ টাকার ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। সেমিফাইনাল খেলায় দক্ষিণ পারুলিয়া আলম ক্রিকেট একাদশকে হারিয়ে ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করে খেজুরবাড়িয়া ইয়াং স্টার ক্রিকেট একাদশ। অপর খেলায় পারুলিয়া পল্লী উন্নয়ন সমিতি ক্রিকেট একাদশ কে হারিয়ে ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করে আল্লাহ দান মটরস সাতক্ষীরা। উক্ত খেলায় দুইটি শক্তিশালী দল মোকাবেলা করে ফাইনাল খেলায় আল্লাহ দান মটরস সাতক্ষীরাকে হারিয়ে  জয়লাভ করে খেজুরবাড়িয়া ইয়াং স্টার ক্রিকেট একাদশ।  উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ন আহবায়ক আলহাজ্ব আব্দুর রউফ, দেবহাটা উপজেলা বিএনপির সাবেক আহবায়ক ও সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য সিরাজুল ইসলাম, দেবহাটা উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য মহিউদ্দিন সিদ্দিকী,  দেবহাটা উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য মহিউদ্দিন সিদ্দিকী, দেবহাটা উপজেলা যুবদলের আহবায়ক কামরুজ্জামান কামরুল,  সখিপুর মিতালী সংঘের সভাপতি ও সখিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম, সাতক্ষীরা জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুর সামাদ হোসেন। এ সময় আরো উপস্থিত ছিলেন পারুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও দেবহাটা উপজেলা বিএনপির সাবেক সধারণ সম্পাদক গোলাম ফারুক বাবু, দেবহাটা উপজেলা বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক মোখলেছুর রহমান মুকুল, আলিপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাদিউর জামান বাদশা,উপজেলা জামায়াতের কার্যকারী সদস্য জিয়াউর রহমান জিয়া, দেবহাটা উপজেলা শ্রমিক দলের সভাপতি মোখলেছুর রহমান ও সাধারণ সম্পাদক আবু সাইদ, উপজেলা মৎস্য জীবি দলের সাধারণ সম্পাদক সাফায়েত হোসেন বাচ্চু, সখিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি এবাদুল ইসলাম, সাধারণ সম্পাদক আবুল হোসেন বকুল, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, মিতালী সংঘের উপদেষ্টা রুহুল আমিন। জামায়াত নেতা আব্দুর গফুর, বিএনপি নেতা আহম্মাদ আলী, সখিপুর ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য আব্দুর রাজ্জাক ও বীর মুক্তিযোদ্ধা হাবিবুর বাশার, মহিলা ইউপি সদস্যা সাজু পারভীন ও যুবদল নেতা সোহাগ হোসেন প্রমুখ।

No comments