অধ্যাপক আব্দুল ওয়ারেছের অংশগ্রহণে চেলার ডাঙ্গীতে ঈমান আলীর জানাজা সম্পন্ন
নিজস্ব প্রতিবেদকঃ সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর ইউনিয়নের চেলার ডাঙ্গী গ্রামের মোঃ ঈমান আলী (৬৮)-এর জানাজা নামাজ সম্পন্ন হয়েছে।
বুধবার (২৭ মে) বাদ জোহর মরহুমের নিজ বাসভবনের সামনে জানাজা নামাজ অনুষ্ঠিত হয়।
এসময় জানাজায় অংশগ্রহণ করেন সাতক্ষীরা জেলা জামায়াতে ইসলামীর শুরা ও কর্মপরিষদ সদস্য এবং ব্রহ্মরাজপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী অধ্যাপক আব্দুল ওয়ারেছ। তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
এসময় আরও বক্তব্য রাখেন ব্রহ্মরাজপুর ইউনিয়ন জামায়াতের ৭ নং ওয়ার্ড সভাপতি মাওলানা রফিকুল ইসলাম, মাওলানা আরিফ বিল্লাহ, মরহুমের একমাত্র সন্তান মোঃ আবুল হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
জানাজা নামাজে ইমামতি করেন মরহুমের নাতি মাওলানা ইয়াছিন আলী।
পরবর্তীতে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।


No comments