২নং ঘাসিগ্রাম ইউনিয়নের মানুষের কল্যাণে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করলেন জাফর ইকবাল - Dainik Shomoy Barta

Breaking

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Sunday, June 21, 2026

২নং ঘাসিগ্রাম ইউনিয়নের মানুষের কল্যাণে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করলেন জাফর ইকবাল

 


মোঃ সাখাওয়াত হোসেন মামুন, পূর্বধলা(নেত্রকোনা)  প্রতিনিধি :


ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে সবসময় ২নং ঘাসিগ্রাম ইউনিয়নের মানুষের স্বার্থকেই প্রাধান্য দিয়েছেন বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা ও সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী জাফর ইকবাল।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি বলেন, এই ইউনিয়ন ও এখানকার মানুষের প্রতি গভীর ভালোবাসা থেকেই তার পথচলা শুরু হয়েছে। তিনি ন্যায়, অধিকার ও মানুষের মর্যাদার প্রশ্নে কখনো আপোষ করেননি এবং ভবিষ্যতেও করবেন না বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

জাফর ইকবাল বলেন, “ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে রেখে সবসময় বিশ্বাস করেছি—সবার আগে আমার ২নং ঘাসিগ্রাম ইউনিয়নের মানুষ। এই মাটি ও মানুষের প্রতি ভালোবাসা থেকেই আমার সকল কার্যক্রম পরিচালিত হয়। মানুষের কল্যাণ, উন্নয়ন এবং গণমানুষের স্বপ্ন পূরণই হোক আমাদের সবার অঙ্গীকার।”

তিনি আরও বলেন, ইউনিয়নের সার্বিক উন্নয়ন, জনসেবার মানোন্নয়ন এবং সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠায় তিনি সবসময় কাজ করে যাবেন। তার এই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে স্থানীয়দের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।

স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তৃণমূল পর্যায়ে মানুষের আস্থা অর্জন এবং উন্নয়নমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণের মাধ্যমে জাফর ইকবাল নিজেকে জনবান্ধব নেতৃত্ব হিসেবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছেন।

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages