শিরোনাম :

প্রকাশিত সংবাদের প্রতিবাদ লিপি


 



গত ১৪ জুন (রবিবার) জাতীয় দৈনিক আজকের বসুন্ধরা, সাপ্তাহিক বর্তমান সাতক্ষীরা এবং অনলাইন নিউজ পোর্টাল দৈনিক সময় বার্তা-এ "সান্টু ও গাছ কালামের নেতৃত্বে রাতের আঁধারে সরকারি ১২ গাছ গায়েব" শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতি আমরা তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি। প্রকাশিত সংবাদে আমাদের নাম উল্লেখ করে সরকারি গাছ কর্তন, চুরি, সিন্ডিকেট পরিচালনা, সরকারি সম্পদ আত্মসাৎ এবং বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত বলে যে অভিযোগ আনা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন, বানোয়াট, উদ্দেশ্যপ্রণোদিত ও মানহানিকর। 

আমি দীর্ঘদিন যাবত সুনামের শহীদ মটর পার্টস এর ব্যবসা করিয়া আসিতেছি।  সংবাদে আমাদের কোনো বক্তব্য যথাযথভাবে উপস্থাপন করা হয়নি। বরং আমাদের বিরুদ্ধে অসত্য ও উসকানিমূলক তথ্য পরিবেশন করে ব্যক্তি ও সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার অপচেষ্টা চালানো হয়েছে। আমরা স্পষ্টভাবে জানাতে চাই যে, সরকারি গাছ কর্তন বা এ ধরনের কোনো কর্মকাণ্ডের সঙ্গে আমাদের কোনো সম্পৃক্ততা নেই। 

যদি পানি উন্নয়ন বোর্ডের জায়গায় গাছ কর্তনের কোনো ঘটনা ঘটে থাকে, তবে সংশ্লিষ্ট প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের চিহ্নিত করুক আমরাও সেটিই প্রত্যাশা করি। 

কিন্তু তদন্ত ও আদালতের রায় ছাড়াই কাউকে অপরাধী হিসেবে উপস্থাপন করা সাংবাদিকতার নীতিমালা ও প্রচলিত আইনের পরিপন্থী। আমরা সংশ্লিষ্ট সংবাদমাধ্যমের কাছে উক্ত মিথ্যা, বিভ্রান্তিকর ও একপেশে সংবাদের প্রতিবাদ প্রকাশের জোর দাবি জানাচ্ছি। 

একই সঙ্গে ভবিষ্যতে যাচাই-বাছাই ছাড়া কারও বিরুদ্ধে ভিত্তিহীন সংবাদ প্রকাশ থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি। 

প্রকাশিত সংবাদের কারণে আমাদের ব্যক্তি, পরিবার ও সামাজিক মর্যাদা ক্ষুণ্ন হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণের অধিকার আমরা সংরক্ষণ করছি।


প্রতিবাদকারী 

শেখ সেলিম রেজা সান্টু।

সদর, সাতক্ষীরা।

No comments