সাতক্ষীরা জেলা প্রশাসকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ,রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিবাদ - Dainik Shomoy Barta

Breaking

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Wednesday, June 24, 2026

সাতক্ষীরা জেলা প্রশাসকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ,রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিবাদ

 


শেখ রেজাউল ইসলাম বাবলু,সাতক্ষীরা :

সাতক্ষীরার জেলা প্রশাসক কাউসার আজিজের খন্ডিত একটি বক্তব্য  সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়াকে কেন্দ্র করে জেলায় আলোচনা-সমালোচনা চলছে। বক্তব্যের প্রতিবাদে বুধবার বিকেলে সাতক্ষীরা শহরের নিউমার্কেট চত্বরে বিক্ষোভ-সমাবেশ করেছে ও্রলামা মাশায়েখ পরিষদ। অন্যদিকে খন্ডিত বক্তব্য প্রচারের বিরুদ্ধে নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জেলা বিএনপি ও প্রেসক্লাব। 

মঙ্গলবার সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে জেলা প্রশাসকের বক্তব্যের একটি অংশ ছড়িয়ে পড়ে। সেখানে তাঁকে ‘সাতক্ষীরায় ধর্মান্ধতা চলে এসেছে’এমন মন্তব্য করতে দেখা যায়। এটা নিয়ে শুরু হয় আলোচনা-সমালোচনা। 

খোঁজ নিয়ে জানা যায়, গত মঙ্গলবার জেলা ক্রীড়া সংস্থার স্টেডিয়ামস্থ কার্যালয়ে  সংস্থার অন্তর্ভুক্ত ক্লাব ও সংগঠনগুলোর সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক কাউসার আজিজ। এতে জেলা পরিষদের প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব, জেলা বিএনপির আহ্বায়ক এইচ এম রহমতুল্লাহ পলাশ,সদস্যসচিব আবু জাহিদ ডাবলুসহ বিভিন্ন ক্রীড়া সংগঠক উপস্থিত ছিলেন।

সভায় জেলা প্রশাসক বলেন, ‘‘আমি সব জায়গায় বলি, খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চাকে এগিয়ে নিতে হবে। প্রত্যন্ত এলাকাতেও খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ড ছড়িয়ে দিতে হবে। অনেকেই বলে সাতক্ষীরায় যে ধর্মান্ধতা চলে এসেছে, তাহলে সেটা আর বলবে না।

জেলা প্রশাসকের এ খন্ডিত বক্তব্যের প্রতিবাদে বুধবার বিকেলে শহরের নিউমার্কেট মোড়ে বিক্ষোভ সমাবেশ করে ওলামা মাশায়েখ পরিষদ, সাতক্ষীরা জেলা শাখা। সমাবেশে জেলার বিভিন্ন এলাকা থেকে আলেম, মুসল্লিসহ সাধারণ মানুষ অংশ নেয়। সমাবেশে বক্তারা অভিযোগ করে বলেন, জেলা প্রশাসকের বক্তব্য সাতক্ষীরার ধর্মপ্রাণ মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনেছে এবং জেলার মানুষের মর্যাদাকে ক্ষুণ্ন করেছে।



এদিকে জেলা প্রশাসকের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে জেলা বিএনপি ও সাতক্ষীরা প্রেসক্লাবের  পক্ষ থেকে একটি বিবৃতি দেওয়া হয়।

বিবৃতিতে বলা হয়, জেলা প্রশাসকের বক্তব্যকে কেন্দ্র করে কিছু অনলাইন মাধ্যমে বিভ্রান্তিকর ও নেতিবাচক প্রচারণা চালানো হচ্ছে। তিনি বরঞ্চ খেলাধুলা, সংস্কৃতি ও সৃজনশীল কর্মকাণ্ডের প্রসারের গুরুত্ব তুলে ধরতে গিয়ে এমন মন্তব্য করেন। জেলা বিএনপি এ ধরনের অপপ্রচারের নিন্দা ও প্রতিবাদ জানায় এবং সবাইকে বিষয়টি বস্তুনিষ্ঠভাবে মূল্যায়নের আহ্বান জানায়।

সাতক্ষীরা প্রেসক্লাবও জেলা প্রশাসকের বিরুদ্ধে অপপ্রচারের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। 

সার্বিক বিষয়ে জেলা প্রশাসক কাউসার আজিজ বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম একজন অসাম্প্রদায়িক চেতনার কবি। তার স্মরণে এ বছর নজরুল বর্ষ ঘোষণা করা হয়েছে। সরকারের প্রতিনিধি হিসেবে জেলা ক্রীড়া সংস্থা ও শিল্পকলা একাডেমিকে সঙ্গে নিয়ে নজরুল বর্ষের কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণে সরকার খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডকে গুরুত্ব দিচ্ছে। এবিষয়ে জোর দিতে আমি বক্তব্য দিয়েছি। 

তিনি আরও বলেন, আমার বক্তব্যের খণ্ডিত অংশ প্রচার করে আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে একটি মহল। আমার পুরো বক্তব্য দেখলে বিষয়টি স্পষ্ট হবে।

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages