মাদকমুক্ত সমাজ গঠনের প্রত্যয়ে সাতক্ষীরায় জেলা জামায়াতের যুববিভাগের মাদকবিরোধী র‍্যালি - Dainik Shomoy Barta

Breaking

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Saturday, June 27, 2026

মাদকমুক্ত সমাজ গঠনের প্রত্যয়ে সাতক্ষীরায় জেলা জামায়াতের যুববিভাগের মাদকবিরোধী র‍্যালি



মো. হাফিজুল ইসলাম, সাতক্ষীরা: আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে সাতক্ষীরায় মাদকবিরোধী সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।


 শনিবার (২৭ জুন) বিকেল সাড়ে ৫টায় সাতক্ষীরা জেলা জামায়াতে ইসলামীর যুববিভাগের উদ্যোগে এ র‍্যালির আয়োজন করা হয়।


র‍্যালিটি শহরের শহীদ আব্দুর রাজ্জাক পার্ক থেকে শুরু হয়ে পাকাপুল মোড়, নিউমার্কেট মোড় ও তুফান মোড় প্রদক্ষিণ করে পুনরায় শহীদ আব্দুর রাজ্জাক পার্কে এসে শেষ হয়।


 র‍্যালিতে জেলা ও পৌর পর্যায়ের নেতাকর্মীসহ বিপুল সংখ্যক তরুণ অংশগ্রহণ করেন।


র‍্যালিতে নেতৃত্ব দেন সাতক্ষীরা জেলা জামায়াতের যুববিভাগের সেক্রেটারি মাওলানা রুহুল আমিন।


এছাড়াও উপস্থিত ছিলেন পৌর জামায়াতের আমির জাহিদুল ইসলাম, সেক্রেটারি খোরশেদ আলম, সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট আবু তালেব, সদর যুববিভাগের সভাপতি আনিছুর রহমানসহ জেলা ও পৌর পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ।


র‍্যালিতে অংশগ্রহণকারীরা মাদকের ভয়াবহ কুফল সম্পর্কে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে বিভিন্ন স্লোগান দেন। বক্তারা বলেন, মাদক শুধু একজন ব্যক্তির নয়, একটি পরিবার, সমাজ ও রাষ্ট্রের জন্যও মারাত্মক হুমকি। তাই মাদকমুক্ত সমাজ গঠনে তরুণদের সচেতন করার পাশাপাশি পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় ও সামাজিক সংগঠনসহ সকল শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত উদ্যোগ গ্রহণ করতে হবে।


বক্তারা আরও বলেন, আন্তর্জাতিক মাদকবিরোধী দিবসের মূল উদ্দেশ্য হলো সমাজের সর্বস্তরের মানুষের মধ্যে মাদকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং তরুণ প্রজন্মকে মাদকের ছোবল থেকে রক্ষা করা। সেই লক্ষ্যকে সামনে রেখেই সাতক্ষীরা জেলা জামায়াতের যুববিভাগ এ সচেতনতামূলক র‍্যালির আয়োজন করেছে।

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages