সাতক্ষীরা বোটানিক্যাল সোসাইটির নতুন কমিটি গঠন, সমাজকল্যাণ সম্পাদক হলেন সাংবাদিক মোঃ হাফিজুল ইসলাম - Dainik Shomoy Barta

Breaking

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Sunday, June 21, 2026

সাতক্ষীরা বোটানিক্যাল সোসাইটির নতুন কমিটি গঠন, সমাজকল্যাণ সম্পাদক হলেন সাংবাদিক মোঃ হাফিজুল ইসলাম

 


​নিজস্ব প্রতিবেদক:পরিবেশ রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ সংগঠন 'সাতক্ষীরা বোটানিক্যাল সোসাইটি' তাদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করেছে। "মানুষ, বৃক্ষের মতো আনত হও, হও সবুজ"—এই মূলমন্ত্রকে ধারণ করে সংগঠনটি তার লক্ষ্য ও কার্যক্রমকে আরও বেগবান করার উদ্যোগ নিয়েছে।


​নতুন এই কমিটিতে সমাজকল্যাণ সম্পাদক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন উদীয়মান সাংবাদিক ও সমাজকর্মী মোঃ হাফিজুল ইসলাম। সাংবাদিকতার পাশাপাশি সামাজিক ও পরিবেশমূলক কাজে তার দীর্ঘদিনের অংশগ্রহণ সংগঠনটির কার্যক্রমকে আরও গতিশীল করবে বলে আশা করা হচ্ছে।


​কমিটির নেতৃত্বে যারা রয়েছেন:সংগঠনটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন তারিক ইসলাম এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মুজাহিদুল ইসলাম সাগর। কমিটির অন্যান্য পদে রয়েছেন ফয়জুর রহমান মিশুক (সহ-সভাপতি), সাগর বিশ্বাস রোহান (যুগ্ম-সাধারণ সম্পাদক) এবং মোস্তফা মাহফুজ (সাংগঠনিক সম্পাদক)।


কার্যনির্বাহী কমিটিতে আরও রয়েছেন—দপ্তর সম্পাদক মুজাহিদুল ইসলাম, প্রচার সম্পাদক আবু রায়হান, তথ্য ও প্রযুক্তি সম্পাদক শেখ আলভী রাজন, শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক এনামুল হাসান, দক্ষতা ও জনশক্তি সম্পাদক আহমেদ ইমন, স্বাস্থ্য সম্পাদক মহিবুল্লাহ হাসান রাজ, নারী ও শিশু বিষয়ক সম্পাদক নাজমিন নাহার আশা এবং ত্রাণ ও দুর্যোগ সম্পাদক মোঃ ছাব্বির হোসেন।


​সাতক্ষীরা অঞ্চলের উদ্ভিদ ও প্রাণিবৈচিত্র্য রক্ষায় এবং পরিবেশ বিষয়ক সচেতনতা তৈরিতে এই নতুন কমিটি একটি ইতিবাচক ভূমিকা রাখবে বলে স্থানীয় সচেতন মহল প্রত্যাশা করছেন।

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages