সালাতু সালাম স্বয়ং আল্লাহতাআলার আমল, সালাতু সালাম অতুলনীয় ঈমানী আমল - Dainik Shomoy Barta

Breaking

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Sunday, June 14, 2026

সালাতু সালাম স্বয়ং আল্লাহতাআলার আমল, সালাতু সালাম অতুলনীয় ঈমানী আমল

 

- আল্লামা ইমাম হায়াত



- মঈনউদ্দিন, চট্টগ্রাম প্রতিনিধি:


বিশ্ব ইনসানিয়াত বিপ্লব চট্টগ্রাম জেলা কার্যালয়ে দেশের বর্তমান পরিস্থিতি একক ধর্মবাদি ও একক জাতিবাদি গোষ্ঠীবাদি স্বৈররাজনীতির বিনাশ থেকে সব মানুষের জীবন দেশ ও ধর্ম রক্ষায় মানবতার রাজনীতি সমাবেশ ও চলমান পরিস্থিতি ও সালাতু সালাম মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত মাহফিলে সভাপতিত্ব করেন, বস্তুর উর্ধ্বে মানব সত্তার প্রবক্তা ও বিশ্ব সুন্নী আন্দোলনের প্রতিষ্ঠাতা ও বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের প্রবর্তক ও ইনসানিয়াত বিপ্লবের চেয়ারম্যান আল্লামা ইমাম হায়াত।

আল্লামা ইমাম হায়াত তাঁর বক্ত্যের আগে কোরআন থেকে আয়াত পড়ে তাঁর ব্যখ্যা হিসাবে বলেন,

إِنَّ ٱللَّهَ وَمَلَـٰٓئِكَتَهُۥ يُصَلُّونَ عَلَى ٱلنَّبِىِّ ۚ يَـٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوا۟ صَلُّوا۟ عَلَيْهِ وَسَلِّمُوا۟ تَسْلِيمًا (সুরা আহজাবঃ ৫৬)

এখানে দয়াময় আল্লাহতাআলা কেবল ঈমানদারদেরকেই ডাকছেন সালাতু সালামের জন্য, অর্থাৎ সালাতু সালাম আর ঈমান অবিচ্ছিন্ন বিষয়, সালাতু সালাম ঈমানী বিষয়, সালাতু সালাম ঈমানদারদের বিষয়।

আল্লামা ইমাম হায়াত বলেন, এখানে আল্লাহতাআলা সালাতু সালামের আদেশের শুরুতে ইয়া আইয়ুহাল্লাজিনা আমানু বলে সালাতু সালামকে ঈমান হিসাবে তুলে ধরেছেন। শুধু ঈমান হিসাবে নয়- আল্লাহতাআলা নিজের সাথে সংযুক্ত করে তুলে ধরেছেন যে, “আমি ফেরেশতাদের নিয়ে সালাতু সালাম পড়ছি, তোমরা মুমিনগণও আমার মাহফিলে শরিক হয়ে রহমত লাভ করো” ।সালাতু সালাম ঈমানের অবিচ্ছেদ্য বিষয়, ঈমানী বিষয় নফল বিষয় নয় - মুস্তাহাব বিষয় নয়; কেবল আমলি বিষয়ও নয়। সালাতু সালাম সমস্ত আমলের ঊর্ধ্বে, সমস্ত আমলের প্রাণ, নামাজ রোজারও প্রাণ। সালাতু সালাম অতুলনীয় ঈমানী আমল, স্বয়ং আল্লাহতাআলার আমল। সালাতু সালাম তাজীমে রেসালাত- হুব্বে রেসালাত- শাণে রেসালাত। দয়াময় আল্লাহতাআলার রহমত ও ক্ষমা এবং রূহানী দারাজাতের অতুলনীয় উপায় সালাতু সালাম। 

আল্লামা ইমাম হায়াত বলেন, সৃষ্টির জন্য আল্লাহতাআলার সকল নূর এলেম ও রহমতের মূল কেন্দ্র প্রাণাধিক প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নাম মোবারকের নূর এলেম রহমত লাভের অতুলনীয় উপায় সালাতু সালাম। এজন্য শাণে রেসালাত বিদ্বেষী কাফেরের চরিত্র হলো সালাতু সালাম বিদ্বেষ, এজন্য যে আজানে সালাতু সালাম নেই, সেটা আজান না, নিছক শব্দ যা আল্লাহতাআলার দরবারে কবুল হবে না। নারায়ে রেসালাত ছাড়া নারায়ে তাকবীর কলেমা তাইয়েবার প্রতিধ্বনি করে না, নারায়ে রেসালাত ছাড়া নারায়ে তাকবীর বাতিলের চরিত্র। সব দোয়া শোকরিয়া আমল এবাদাত তেলাওয়াতের আগে ও পরে সালাতু সালাম না থাকলে কবুল হবে না, যা হাদিস শরীফ।

আল্লামা ইমাম হায়াত বলেন, হজরত ফারুকে আজম রাদিআল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস শরীফ:“সালাতু সালাম ছাড়া সব দোয়া এবাদাত আসমান জমিনের মধ্যে আবদ্ধ থাকে, আরশে আজীমে পৌঁছে না তথা দয়াময় আল্লাহতাআলার দরবারে কবুল হয় না।” (মেশকাত শরীফ: বাবুদ্দোয়া, হাদিস শরীফ নং-৯৩৮; তিরমিজি শরীফ: অনুচ্ছেদ-২১/৪৮৬)

আল্লাহতাআলার নাম মোবারকের সাথে জীবনের সব বিষয়ে আল্লাহতাআলার হাবীব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নাম মোবারক না থাকলে আল্লাহতাআলার রহমতের দরজা খুলবে না। মহান মকবুল সাহাবায়ে কেরাম রাদিআল্লাহু আনহুম শানে রেসালাতের নাম মোবারক সহকারেই সব বিষয়ে আল্লাহতাআলার নাম মোবারক নিতেন। যেমন- ওয়াল্লাহু ওয়া রাসুলাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আ’লামু, ইন্নি উহিব্বুল্লাহু ওয়া রাসুলাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। সব শোকরিয়ায় আলহামদুলিল্লাহ বলার সাথে সাথে ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসুলিল্লাহ বলাই উপরোক্ত আয়াত মোবারকের আদেশের একটি দিক ও ঈমানী চরিত্র, যা ব্যতীত দয়াময় আল্লাহতাআলার শোকরিয়া হবে না।

আল্লামা ইমাম হায়াত বলেন, একমাত্র  মানবতার রাজনীতিই মানব সত্ত্বাকে সুরক্ষিত ও বিকশিত করে সব মানুষের সর্বজনীন কল্যাণের রাষ্ট্র গড়ে তুলতে পারে। অপরাজনীতির বিনাশী গ্রাস থেকে উদ্ধার ও মুক্তির একমাত্র পথ মানবতার রাজনীতি। রাষ্ট্র তথা দুনিয়া কোন্ একক গোষ্ঠীর নয়, সব মানুষের । আমরা এমন এক সময় অতিবাহিত করছি যখন দুনিয়াব্যাপী ইসলাম ও মুসলিম মিল্লাত ভয়ংকর সংকটে বিপন্ন। সমগ্র বিশ্ব মন্ডলির আজ এই মর্মান্তিক এ দুরবস্থা বিপর্যয়ের মধ্যে নিজেদের ও সমগ্র মানবতার উদ্ধারের লক্ষ্য উদ্দেশ্য কর্মসুচীতে একত্ব হয়ে সব ভাইবোনের দুঃখ যন্ত্রনায় একত্ব হয়ে তাদের সবার জন্য দোয়া ও মুক্তির পথ তৈরীর শপথে সকলের জন্য দোয়া কামনা করছি। সালাতু সালাম পরিচালনা করেন মুফতি আল্লামা রেজাউল কাউসার। ঈমানদার ভাইবোন সবার প্রতি আন্তরিক মোবারকবাদ জানিয়ে ও দুনিয়ার সব ভাইবোনদের জন্য শান্তি নিরাপত্তা ও সুপথ কামনায় দোয়া মুনাজাত ও সালাতু সালামে শরীক হতে পারায় সকল ভাইবোন দের ধন্যবাদ ও মোবারকবাদ জানানো হয়।


==============

* আল্লামা ইমাম হায়াত আলাইহি রাহমা 

প্রতিষ্ঠাতাঃ World sunni movement - বিশ্ব সুন্নী আন্দোলন ও

World humanity revolution - বিশ্ব ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages