সাতক্ষীরা প্রতিনিধিঃ সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ধলবাড়িয়া ইউনিয়নের মাদকাটি দক্ষিণ বিলে অনুষ্ঠিত হয়েছে গ্রামবাংলার ঐতিহ্যবাহী ঘোড়া দৌড় প্রতিযোগিতা। রোববার অনুষ্ঠিত এ প্রতিযোগিতা দেখতে আশপাশের বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার দর্শক ভিড় করেন। উৎসবমুখর পরিবেশে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। প্রতিযোগিতার উদ্বোধন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক ও সাবেক এমপি মোঃ হাবিবুল ইসলাম হাবিব। তিনি বলেন, গ্রামবাংলার ঐতিহ্য ও সংস্কৃতি ধরে রাখতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নতুন প্রজন্মের কাছে আমাদের ঐতিহ্য তুলে ধরতে এমন উদ্যোগ অব্যাহত রাখা হবে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জজ কোর্টের পিপি আব্দুস সাত্তার, সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ তারিকুল হাসান, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক আবুল হাসান হাদী এবং পারুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম ফারুক বাবু। গোলাম মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আব্দুস সালাম মধু, সাতক্ষীরা জজ কোর্টের এপিপি আব্দুস সালাম, মিজানুর রহমান মিজান, ধূলিহর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ও সমাজসেবক তাকদীর আহসান রুবেল এবং বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক ইঞ্জিনিয়ার আলমগীর হোসেন। প্রতিযোগিতায় কয়রা উপজেলার 'ভোরের পাখি' নামের ঘোড়াটি প্রথম স্থান অর্জন করে ১৫ হাজার টাকা পুরস্কার লাভ করে। আর খুলনার 'রানী' নামের ঘোড়াটি দ্বিতীয় স্থান অর্জন করে ১০ হাজার টাকা পুরস্কার জিতে নেয়। গ্রামবাংলার শতবর্ষের ঐতিহ্যবাহী এই ঘোড়া দৌড় শুধু একটি প্রতিযোগিতাই নয়, এটি ছিল মিলনমেলা, বিনোদন এবং লোকজ সংস্কৃতির এক অনন্য উৎসব। দিনভর প্রাণবন্ত এ আয়োজন দর্শকদের মাঝে এনে দেয় নির্মল আনন্দ।
Post Top Ad
Responsive Ads Here
Saturday, June 27, 2026
Home
সাতক্ষীরা সারাদেশ
সাতক্ষীরার কালিগঞ্জে ঐতিহ্যবাহী ঘোড়া দৌড়ে দর্শকের ঢল, প্রাণ ফিরে পেল গ্রামবাংলার ঐতিহ্য
সাতক্ষীরার কালিগঞ্জে ঐতিহ্যবাহী ঘোড়া দৌড়ে দর্শকের ঢল, প্রাণ ফিরে পেল গ্রামবাংলার ঐতিহ্য
Tags
# সাতক্ষীরা সারাদেশ
Share This
About DAINIK SHOMOY BARTA
সাতক্ষীরা সারাদেশ
ট্যাগ
সাতক্ষীরা সারাদেশ
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
Responsive Ads Here


No comments:
Post a Comment