মদনে সাংবাদিকদের সঙ্গে নবাগত ওসির সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় - Dainik Shomoy Barta

Breaking

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Sunday, June 21, 2026

মদনে সাংবাদিকদের সঙ্গে নবাগত ওসির সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়



 মোঃ আলম খান,নেত্রকোনা প্রতিনিধিঃ

নেত্রকোনার মদন উপজেলা প্রেসক্লাব এর সাংবাদিকদের সাথে মদন থানার নবনিযুক্ত্য অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সালাহউদ্দিন করিমের মত বিনিময় সভা করেছেন। রবিবার (২১জুন) বেলা ২ ঘটিকায় মদন উপজেলার প্রেসক্লাব মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 


মদন উপজেলা প্রেসক্লাবের সভাপতি আল মাহবোব আলম (আল আমিন) এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাকির হোসেন তালুকদার উজ্জলের সঞ্চালনায় বক্তব্য রাখেন, মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সালাহউদ্দিন করিম। 


সভায় বক্তব্য রাখেন, দৈনিক সমকালের উপজেলা প্রতিনিধি মোতাহার আলম চৌধুরী, দৈনিক নয়া দিগন্তের প্রতিনিধি আব্দুল লতিফ মোতাহার লিটন,দৈনিক ইনকিলাব পত্রিকার মদন প্রতিনিধি মোশারফ হোসেন বাবুল, আলী উসমান, দৈনিক মুক্ত খবর প্রতিনিধি মোঃ আঙ্গুর রহমান ভূঁইয়া , আব্দুল কাইয়ুম, রায়হান তালুকদার,দৈনিক আজকের আলোকিত সকাল পত্রিকার মদন প্রতিনিধি মোঃ আলম খান, অপরাধ বিচিত্রা জেলা প্রতিনিধি মোঃ দেলোয়ার হোসেন, মাসিক কালের নতুন সংবাদ পত্রিকার মদন  প্রতিনিধি মোঃ আব্দুর রশিদ, নতুন পাতার জেলা প্রতিনিধি মোঃ সামছুল হক, আব্দুল্লাহ আল রোমান, বিবিসি ২৪ মদন প্রতিনিধি মোঃ রাসেল আহম্মেদ,  মোহন মিয়া, জুলাই যোদ্ধা ও সাংবাদিক ইমরান হোসেন প্রমুখ। 


মত বিনিময় সভায় সাংবাদিকরা আশা প্রকাশ করে বলেন, মাদক, জুয়া ও আইনশৃঙ্খলা   পরিস্থিতি স্বাভাবিক রাখতে যথোপযুক্ত ভূমিকা রাখবেন। তথ্য আদান প্রদান এর ক্ষেত্রে উভয়ের আন্তরিকতা ও সহযোগিতা থাকবে। 


ওসি সালাহউদ্দিন করিম বলেন, মাদক, জুয়া ও বাল্য বিবাহ প্রতিরোধে সঠিক তথ্য আদান প্রদান জরুরী। তাহলেই এসব দমন ও নির্মূল করা সম্ভব। মাদক ও জুয়া বিরুদ্ধে মদন থানার পুলিশ আপোষহীন। 


তিনি আরও বলেন, মাদক ও জুয়া নির্মূল করতে পুলিশ প্রশাসন আপোষহীন কাজ করবে। তবে সঠিক তথ্য উপাত্ত দিয়ে একটি মাদক, জুয়া মুক্ত সমাজ প্রতিষ্ঠায় সহযোগিতা করবেন। 


সাংবাদিকদের উদ্দেশ্য ওসি আরও বলেন, এমপি স্যারের কঠোর নির্দেশনা মাদক ও জুয়া ব্যাপারে। এসব ক্ষেত্রে কোন আপোষ করা যাবে না। তিনি শুধু স্থানীয় এমপি হিসেবেই নয়, বরং জাতীয় গন্ডি পেরিয়ে আন্তর্জাতিক মানে মানুষ। তিনি যেকোনো ধরনের অন্যায় অবিচার বিশেষ করে মাদক   শুন্যতায় আসতে হবে।

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages