দেবহাটা ও আশাশুনির শীর্ষ সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন - Dainik Shomoy Barta

Breaking

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Thursday, June 11, 2026

দেবহাটা ও আশাশুনির শীর্ষ সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন





মোমিনুর রহমান: দেবহাটা ও আশাশুনি উপজেলার শীর্ষ সন্ত্রাসী এবাদুল, আরিফুল, সামাদ, খাইরুল ও তার সহযোগীদের  গ্রেফতারের দাবিতে মানববন্ধ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার ( ১১জুন) বিকাল ৪ টায় বড় শান্তা প্রাইমারি স্কুলের সামনে দেবহাটা ও আশাশুনি উপজেলার সর্বস্তরের জনগণের উপস্থিতিতে  এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। 

মানববন্ধন কর্মসূচিতে ৮ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি কামরুল ইসলামের সভাপতিত্ত্বে ও জামায়াতের সেক্রেটারি আব্দুস সামাদের পরিচালনায় প্রধান অতিথির হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামের দেবহাটা উপজেলা শাখার আমির মাওলানা অলিউল ইসলাম। 

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, দেবহাটা উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও কুলিয়া ইউনিয়নের ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী মেহেদী হাসান সবুজ, কুলিয়া ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রভাস চন্দ্র মন্ডল, জামায়াত কর্মী কোহিনুর ইসলাম, বন্ধু মহল সংগঠনের সভাপতি অজয় কুমার মন্ডল, টিকেট পূজা মন্ডপের সাধারণ সম্পাদক বিশ্বজিত সরকার, বদরতলা বাজার কমিটির সভাপতি কামরুল ইসলামসহ শত শত ঘের ব্যবসায়ীরা  মানববন্ধন কর্মসূচিতে অংশগ্রহণ করেন। 

এ সময় বক্তারা বলেন, সম্প্রতি অত্র এলাকায় মাছের ঘেরে সাধারন মানুষকে জিম্মি করে  অস্ত্র-সস্ত্র নিয়ে ডাকাতি, ছিনতাই ও চাঁদাবাজি, চুরিসহ নানা প্রকার সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে উক্ত সন্ত্রাসী বাহিনী।  তাই অবিলম্বে সন্ত্রাসীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান মানববন্ধনে উপস্থিত বক্তারা।

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages