Monday, June 29, 2026

ঝাউডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচী



ঝাউডাঙ্গা প্রতিনিধি : ঝাউডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচী বাস্তবায়নে বৃক্ষরোপণ, র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।


সোমবার (২৯ জুন) সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয় ক্যাম্পাসে বৃক্ষরোপণ করে এ কর্মসূচী পালন করা হয়। সরকারের নির্বাচনী ইশতেহারে ঘোষিত ৫ বছরে ২৫ কোটি গাছের চারা লাগানোর লক্ষ্যমাত্রা এবং প্রতিজন শিশুকে প্রতিবছর বৃক্ষরোপণে সম্পৃক্ত করতে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচির অংশ হিসেবে এ কর্মসূচী পালিত হয়। এর আওতায় আগামী ৫ বছরে দেশের স্কুল, কলেজ ও মাদ্রাসায় ৫ কোটি গাছ লাগানোর পরিকল্পনা গ্রহণ করেছে শিক্ষা মন্ত্রণালয়।


ঝাউডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম.এ কাশেমের সভাপতিত্বে র‌্যারী শেষে সংক্ষিপ্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের সভাপতি ও ঝাউডাঙ্গা কলেজের অধ্যক্ষ মোহাম্মদ খলিলুর রহমান। ঝাউডাঙ্গা ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান মোহাম্মদ রফিকুল ইসলাম।


ইউনিয়ন জামায়াতের আমির প্রফেসর ইকবাল হোসেন, ইউনিয়ন যুবদলের সদস্য সচিব শাহাজান আলী বাবলু, সাংবাদিক এস.এম আব্দুল্লাহসহ অত্র বিদ্যালয়ের সকল শিক্ষক-কর্মচারী ও ছাত্র-ছাত্রীবৃন্দ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন, অত্র প্রতিষ্ঠানের সহকারী প্রধান শিক্ষক, মোহাম্মদ সরওয়ার হোসেন।

No comments:

Post a Comment