ইটাগাছা আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন - Dainik Shomoy Barta

Breaking

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Sunday, June 21, 2026

ইটাগাছা আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন

 


সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার ইটাগাছা আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ম্যানেজিং কমিটি গঠন করা হয়েছে। রবিবার (২১ জুন) বিকেল সাড়ে ৪টায় বিদ্যালয়ের অফিস কক্ষে নবনির্বাচিত সদস্যদের নিয়ে অনুষ্ঠিত এক সভায় সর্বসম্মতিক্রমে তিন বছর মেয়াদি এ কমিটি গঠন করা হয়।

উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তার সভাপতিত্বে এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ কামাল উদ্দীনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় সদস্যদের সর্বসম্মতিক্রমে  অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আব্দুল মজিদকে সভাপতি নির্বাচিত করা হয়।

সভায় নবগঠিত ম্যানেজিং কমিটির অন্যান্য সদস্যবৃন্দ হলেন, সহসভাপতি মোঃ মোফাজ্জেল হোসেন, সদস্য; সৈয়দ আসাদুজ্জামান, শেখ জাহাঙ্গীর হোসেন,  আবু সাইদ বিশ্বাস, মোঃ মামুন রেজা, মোছাঃ টুমপা খাতুন, আশরাফিয়া খাতুন এবং শিরিনা সুলতানা, শিক্ষক প্রতিনিধি হরেন, রবীনন্দ্রনাথ পাল, সদস্য সচিব প্রতিষ্ঠান প্রধান শেখ কামাল উদ্দীন।

সভায় বিদ্যালয়ের সার্বিক শিক্ষার মানোন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন এবং শিক্ষার্থীদের জন্য একটি সুন্দর শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে সবাই একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। নবনির্বাচিত সভাপতি মোঃ আব্দুল মজিদ বিদ্যালয়ের উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করেন।

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages