আশাশুনির সীমান্তবর্তী চাম্পাফুল আচার্য প্রফুল্ল চন্দ্র মাধ্যমিক বিদ্যাপীঠে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত - Dainik Shomoy Barta

Breaking

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Monday, June 29, 2026

আশাশুনির সীমান্তবর্তী চাম্পাফুল আচার্য প্রফুল্ল চন্দ্র মাধ্যমিক বিদ্যাপীঠে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত



এস,এম মোস্তাফিজুর রহমান : পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের লক্ষ্যে আশাশুনির সীমান্তবর্তী চাম্পাফুল আচার্য প্রফুল্ল চন্দ্র মাধ্যমিক বিদ্যাপীঠে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৯ জুন ২০২৬) সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক স্বপন কুমার ঘোষ।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-৩ নম্বর চাম্পাফুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী এম ডি আলমগীর কবির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য মোফাজ্জেল করিম। অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সহকারী শিক্ষক মোঃ আবু হাসান ও দ্বীনবন্ধু সরকার। এছাড়াও উপস্থিত ছিলেন আশাশুনি প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মোঃ জাকির হোসেন,কোষাধ্যক্ষ এস,এম মোস্তাফিজুর রহমান,সদস্য তৌহিদুজ্জামানসহ বিদ্যালয়ের সহকারী শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীরা।


এ বছরের কর্মসূচির প্রতিপাদ্য ছিল—“প্রকৃতিকে বাঁচান,ভবিষ্যৎকে সুরক্ষিত করুন।”


প্রধান অতিথি এম ডি আলমগীর কবির তাঁর বক্তব্যে বলেন,প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী পাঁচ বছরের মধ্যে ২৫ কোটি বৃক্ষ রোপনের টার্গেট নিয়েছেন ইনশাল্লাহ তা বাস্তবায়ন হবে। বৃক্ষ মানুষদেরকে অক্সিজেন দেয়। তিনি প্রত্যেক শিক্ষার্থীকে একটি করে বৃক্ষ রোপন করে ছবি তুলে স্মৃতি হিসেবে রাখার জন্য আহ্বান জানান।


তিনি বিদ্যালয়ের অডিটোরিয়ামে শান্তিপূর্ণভাবে প্রোগ্রাম করার জন্য জেনারেটর ও ফ্যানের ব্যবস্থা করার জন্য প্রতিশ্রুতি ব্যক্ত করেন। 


তিনি ভালোভাবে লেখাপড়া করার জন্য অভিভাবক ও শিক্ষার্থীদেরকে এগিয়ে আসার জন্য আহ্বান জানান।


তিনি আরও বলেন, সকল শিক্ষার্থীকে মাদক ও জুয়া থেকে দূরে থেকে বৃক্ষরোপণ,খেলাধুলা ও লেখাপড়ার প্রতি মনোযোগী হতে হবে। আজকের একটি ভুল সিদ্ধান্তের কারণে আপনাকে ভবিষ্যতে রোডে ভ্যান চালাতে হবে বলে তিনি মন্তব্য করেন। 


শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা গড়ে তুলতে বৃক্ষরোপণের বিকল্প নেই। একটি গাছ শুধু পরিবেশের ভারসাম্য রক্ষা করে না,বরং ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ পৃথিবী গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।


সভাপতির বক্তব্যে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক স্বপন কুমার ঘোষ বলেন,শিক্ষার্থীদের পাঠ্যশিক্ষার পাশাপাশি পরিবেশবান্ধব মানসিকতা গড়ে তুলতে এ ধরনের কার্যক্রম নিয়মিত আয়োজন করা প্রয়োজন।

বৃক্ষ শুধু আমাদের অক্সিজেন দেয় না,বৃক্ষ কার্বোন ডাই-অক্সাইড গ্রহণ করে পরিবেশের ভারসাম্য রক্ষা করে। 


অনুষ্ঠান শেষে বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির ফলজ,বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।

সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন সহকারি শিক্ষক মোহাম্মদ আব্দুল হালিম। অনুষ্ঠানের শুরুতে একটি সচেতনামূলক বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়।



No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages