শ্যামনগরে নদীতে মাছ ধরতে যেয়ে বজ্রপাতে নিহত ১
মোঃ আছাদুজ্জামান লিটন
বিশেষ প্রতিনিধিঃ
শ্যামনগরে উপজেলার কদমতলা গ্রামে নুর ইসলাম (৪৫) নামে এক জেলের নদীতে মাছ ধরতে যেয়ে বজ্রপাতে মৃত্যু হয়েছে।
২০ জুন শনিবার দুপুর আনুঃ ০২টার টার দিকে ঘটনাটি ঘটেছে। নিহত নুর ইসলাম কদমতলা গ্রামের ইন্তাজ আলীর ছেলে।
গ্রামবাসীরা জানায়, নুর ইসলাম চুনকুড়ি নদীতে নৌকায় করে মাছ ধরছিল এসময় নৌকার উপরে একটি বজ্রপাত ঘটে।
নৌকায় ধোয়া উড়তে দেখে আশে পাসের জেলেরা তাকে উদ্ধার করে ট্রলার যোগে হরিনগর বাজারে গ্রাম্য চিকিৎসক শিবপদ মন্ডলের নিকট নিয়ে আসেন।
ডাক্তারের কাছে আনার আগে তার মৃত্যু হয়। তার এই মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমেছে।


No comments