কালিগঞ্জে বোরো চাষির তালিকা বিকৃতির অভিযোগ, তদন্তের নির্দেশ ইউএনওর - Dainik Shomoy Barta

Breaking

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Tuesday, June 30, 2026

কালিগঞ্জে বোরো চাষির তালিকা বিকৃতির অভিযোগ, তদন্তের নির্দেশ ইউএনওর



কালিগঞ্জ প্রতিনিধি : সাতক্ষীরার কালিগঞ্জে বোরো ধান চাষিদের সরকারি তালিকা বিকৃত করে ভুয়া তথ্য প্রচারের অভিযোগ উঠেছে। এ ঘটনায় উপজেলা প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ পাওয়ার পর বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)।

মঙ্গলবার (৩০ জুন) দুপুরে কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ অভিযোগ করেন উপজেলার বিশিষ্ট সমাজসেবক হাফেজ খায়রুল বাশার।

লিখিত অভিযোগে বলা হয়, উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ২০২৫-২৬ মৌসুমের বোরো ধান চাষিদের সরকারি তালিকার শিরোনাম পরিবর্তন করে সেটিকে ‘সরকারি অনুদান হিসেবে প্রতি বিঘা জমির জন্য দুই হাজার টাকা করে চাষিরা পাবেন’—এমন বিভ্রান্তিকর শিরোনামে প্রচার করা হয়েছে। অথচ মূল তালিকাটি ছিল সরকারি খাদ্যগুদামে ধান সরবরাহের জন্য সরকারের নির্ধারিত নীতিমালার আওতায় আবেদনকারী বোরো চাষিদের তালিকা।

অভিযোগে আরও বলা হয়, এ ধরনের বিকৃত তথ্য প্রচারের মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করা হয়েছে। পাশাপাশি সংশ্লিষ্ট ব্যক্তিদের সামাজিকভাবে হেয়প্রতিপন্ন ও মানহানির অপচেষ্টা চালানো হয়েছে।

অভিযোগে হাজী পিওর ড্রিংকিং ওয়াটারের স্বত্বাধিকারী শেখ আব্দুর রব, রিপনুজ্জামান ও শেখ ওয়াহিদুজ্জামানের নাম উল্লেখ করে তাদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়ার আবেদন জানানো হয়েছে। অভিযোগের সঙ্গে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মূল তালিকা, কথিত বিকৃত তালিকার অনুলিপিসহ প্রয়োজনীয় কাগজপত্র সংযুক্ত করা হয়েছে।

অভিযোগ পাওয়ার পর উপজেলা নির্বাহী কর্মকর্তা মিলন সাহা বিষয়টি বিধি অনুযায়ী তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা খাদ্য কর্মকর্তাকে নির্দেশ দেন।

এ বিষয়ে কালিগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা ওয়াসীম উদ্দিন বলেন, “বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। অভিযোগের বিষয়ে তদন্ত করা হবে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages