শ্যামনগরে মা’য়ের দাঁত ভাঙলো ছেলে - Dainik Shomoy Barta

Breaking

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Saturday, June 27, 2026

শ্যামনগরে মা’য়ের দাঁত ভাঙলো ছেলে

 


শ্যামনগর প্রতিনিধি : সাতক্ষীরার শ্যামনগরে আনোয়ারা বেগম(৭২) নামে এক বৃদ্ধা নারীর মুখে লাথি মেরে লাঠি দ্বারা আঘাত করে দাঁত ভেঙে দিয়েছে তারই এক গুনধর ছেলে। পারিবারিক কলহের জেরে শুক্রবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে উপজেলার কলবাড়ি গ্রামে। পরবর্তীতে স্বজনরা উদ্ধার করে ঐ বৃদ্ধাকে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। রাতে ভুক্তোভোগী ঐ নারী মারধরের অভিযোগে নিজ সন্তান মনিরুল ইসলামের  বিরুদ্ধে শ্যামনগর থানায় মামলা দায়ের করে। 

ভুক্তোভোগী বৃদ্ধার ছোট ছেলে আফতাবুজ্জামান জানান তার বড় ভাই মনিরুল ইসলাম উপজেলার বুড়িগোয়ালীনি দারুস সুন্নাহ দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক। একই বাড়িতে অবস্থানের কারনে দীর্ঘদিন ধরে তার বড় ভাই ও ভাবি মায়ের উপর নানাভাবে অত্যাচার করছিল। শুক্রবার তুচ্ছ কোন পারিবারিক বিষয়ে বাদানুবাদের এক পর্যায়ে মনিরুল তার মায়ের মুখে লাথি দিলে সামনের একটি দাঁত ভেঙে যায়। এঘটনায় ভাবি ফেরদৌসি ইসলাম ঝর্ণাসহ বড় ভাইয়ের বিরুদ্ধে তার মা মামলা করেছে। 

অভিযুক্ত মনিরুল ইসলামের মুটোফোন বন্ধ থাকায় তার সাথে কথা বলা যায়নি। 

শ্যামনগর থানার ওসি তদন্ত পিয়ার উদ্দীন জানান, এ ব্যাপারে যথাযথ আইনী পদক্ষেপ চলমান রয়েছে।

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages