সাতক্ষীরায় ২০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার - Dainik Shomoy Barta

Breaking

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Thursday, July 2, 2026

সাতক্ষীরায় ২০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার

 


সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা সদর থানার কদমতলা বাজার এলাকা থেকে ২০ পিস অবৈধ মাদকদ্রব্য ইয়াবাসহ মো: আক্তারুজ্জামান শান্ত (২০) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গত রাতে (০২/০৭/২০২৬) গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

গ্রেফতারকৃত শান্ত সাতক্ষীরা সদর থানার কুচপুকুর (আগরদাড়ী ইউপি) গ্রামের মো: রফিকুল ইসলামের ছেলে।



পুলিশ সূত্রে জানা গেছে, কাটিয়া পুলিশ ফাঁড়ির এসআই (নি:) শেখ বুলবুল কবিরের নেতৃত্বে একটি বিশেষ টিম ওয়ারেন্ট তামিল ও মাদক উদ্ধার অভিযান ডিউটি করার সময় গোপন সংবাদ পায় যে, কুচপুকুর গ্রামস্থ শান্তর বসতবাড়ির সামনে ইটের সলিং রাস্তার ওপর এক ব্যক্তি মাদক বিক্রি করছে। সংবাদ পেয়ে পুলিশ রাত আনুমানিক ১ টা ৩০ মিনিটে ঘটনাস্থলে পৌঁছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে শান্তকে আটক করা হয়।

পরবর্তীতে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে তল্লাশি চালিয়ে তার পরিহিত লুঙ্গির কোঁচর থেকে একটি নেভি ব্র্যান্ডের সিগারেটের প্যাকেটের ভেতর নীল রঙের পলিপ্যাকে রাখা ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার মোট ওজন ২ গ্রাম এবং আনুমানিক বাজারমূল্য ৬,০০০ (ছয় হাজার) টাকা।

এই ঘটনায় আটককৃত আসামির বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর ১০(ক) ধারায় মামলা রুজু করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে পুলিশ জানিয়েছে।

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages