সাতক্ষীরার আশাশুনিতে র‍্যাবের অভিযান: জেলি পুশ করা ১৫০০ কেজি চিংড়ি জব্দ ও ধ্বংস - Dainik Shomoy Barta

Breaking

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Wednesday, July 1, 2026

সাতক্ষীরার আশাশুনিতে র‍্যাবের অভিযান: জেলি পুশ করা ১৫০০ কেজি চিংড়ি জব্দ ও ধ্বংস

 


রাকিবুল ইসলাম : সাতক্ষীরার আশাশুনি উপজেলার মহিষকুড়াতে অভিযান চালিয়ে মানবদেহের জন্য ক্ষতিকর অপদ্রব্য (জেলি) পুশ করা ১৫০০ কেজি বাগদা ও গলদা চিংড়ি জব্দ করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৬)। বুধবার (১ জুলাই) বিকাল ৪ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মহিষকুড়া এলাকায় এই বিশেষ অভিযানটি পরিচালিত হয়। র‍্যাব সূত্রে জানা যায়, স্থানীয় কিছু অসাধু ব্যবসায়ী চিংড়ির ওজন বাড়াতে তরল জেলি পুশ করছে—এমন সংবাদের ভিত্তিতে র‍্যাবের একটি চৌকস দল সেখানে অভিযান চালায়। অভিযানে নেতৃত্ব দেন সিপিসি-১ কোম্পানি কমান্ডার জায়েন উদ্দিন মোহাম্মদ জিয়াদ ও সাতক্ষীরা জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. নাফিউল ইসলাম। অভিযানকালে ঘটনাস্থল থেকে জেলি পুশ করার বিপুল পরিমাণ সরঞ্জাম ও তরল জেলি উদ্ধারসহ ১৫০০ কেজি চিংড়ি জব্দ করা হয় এবং পরবর্তীতে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে সেগুলো জনসম্মুখে বিনষ্ট করা হয়। র‍্যাব-৬ সিপিসি-১ কোম্পানি কমান্ডার জায়েন উদ্দিন মোহাম্মদ জিয়াদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জেলি পুশকৃত ১৫০০ কেজি চিংড়ি জব্দ ও ধ্বংস করা হয়েছে এবং জনস্বার্থে আমাদের এ ধরনের অভিযান চলমান থাকবে।


No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages