সাতক্ষীরা সদরে রেজিঃ বিহীন জমি বায়না নামা করেই গৃহ নির্মানের অভিযোগ - Dainik Shomoy Barta

Breaking

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Wednesday, July 1, 2026

সাতক্ষীরা সদরে রেজিঃ বিহীন জমি বায়না নামা করেই গৃহ নির্মানের অভিযোগ


 

স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরা সদর উপজেলায় জমি বায়না নামা করেই গৃহ নির্মানের অভিযোগ পাওয়া গেছে। সরেজমিনে গিয়ে দেখা যায়- সুলতানপুর নিবাসী সরকারি ঠিকাদার মেসার্স আল্লারদান ভান্ডার এর স্বত্বাধিকারী মোঃ জবেদ আলীর রামচন্দ্রপুর মৌজায় ১৪৭ শতক জমি প্লট আকারে বিক্রয় করে আসছেন। উক্ত সাড়ে চার বিঘা জমির প্লটের ভীতরে একটি প্লট ক্রয় করেন পুরাতন সাতক্ষীরার আব্দুর রাজ্জাকের পুত্র আব্দুল শাহীন। তিনি তিন লক্ষ টাকা দিয়ে সাড়ে চার শতক এর একটি প্লট বায়না নামা করেন। যার এস এ দাগ নং ৭৫৫ বি আর এস ৮১৫। এখনো জমি/প্লট রেজিষ্ট্রেশন হয়নি। জমি রেজিষ্ট্রেশন হওয়ার আগেই আবদুল শাহীন তার বায়নাকৃত প্লটে ঘর তৈরির কাজ শুরু করেন। উক্ত প্লটের মালিক মোঃ জবেদ আলী বলেন - আমি আমার ব্যক্তিগত কাজে ঢাকাতে অবস্থান করায় আব্দুল শাহীন তার লোকজন নিয়ে জমিতে ঘর তৈরি করেন। অপরদিকে, পুরাতন সাতক্ষীরা ডাংগীপাড়ার হামিদুল্লাহ সরদারের পুত্র আব্দুল হক সরদার ও একটি সাড়ে আট শতকের প্লট ছয় লক্ষ টাকা দিয়ে বায়না নামা করেন। আবদুল হক সরদার ও জমি রেজিষ্ট্রেশন না করেই আমার অনুপস্থিতিতে ঘর নির্মাণ কাজ শুরু করেছেন।যাহা সম্পূর্ণ আইন বিরোধী। এব্যপারে, উক্ত মেসার্স আল্লারদান প্রোপার্টিজে রক্তক্ষয়ী সংঘর্ষ হওয়ার আগেই জেলা প্রশাসক ও প্রশাসনের উর্ধতন কর্মকর্তাগনের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages