ডুমুরিয়ার টিপনা আদর্শ গ্রামে বিশুদ্ধ পানি ও স্যানিটেশন ব্যবস্থার উন্নয়নে কর্মকর্তাদের স্থান পরিদর্শন - Dainik Shomoy Barta

Breaking

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Monday, August 17, 2026

ডুমুরিয়ার টিপনা আদর্শ গ্রামে বিশুদ্ধ পানি ও স্যানিটেশন ব্যবস্থার উন্নয়নে কর্মকর্তাদের স্থান পরিদর্শন

 


শেখ মাহতাব হোসেন, ডুমুরিয়া (খুলনা):

খুলনার ডুমুরিয়া উপজেলার খর্নিয়া ইউনিয়নের টিপনা আদর্শ গ্রামের বাসিন্দাদের জন্য নিরাপদ খাবার পানি ও স্বাস্থ্যসম্মত স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিত করতে যৌথ স্থান পরিদর্শন করেছেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল দপ্তর ও স্থানীয় খর্নিয়া ইউনিয়ন পরিষদের নেতৃবৃন্দ। এ সময় সরকারি উদ্যোগে বরাদ্দকৃত ৩০টি গভীর নলকূপ (ডিপ টিউবওয়েল) এবং স্যানিটারি ল্যাট্রিন স্থাপনের উদ্দেশ্যে টিপনা আদর্শ গ্রামের বিভিন্ন বাড়ি বাড়ি গিয়ে উপযুক্ত স্থান নির্বাচন করা হয়।

পরিদর্শনকালে উপস্থিতি ছিলেন ডুমুরিয়া উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মো: শাহাঙ্গীর আলম, সহকারী জনস্বাস্থ্য প্রকৌশলী পলাশ কুমার, খর্নিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রশাসক মো: মোসলেম উদ্দিন, ডুমুরিয়া  প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শেখ মাহতাব হোসেন, স্থানীয় এমপি’র প্রতিনিধি ও ইউপি সদস্য মোল্লা আবুল কাশেম, ওয়ার্ড বিএনপি সভাপতি শেখ আফাজ উদ্দিন, সাধারণ সম্পাদক জিয়া গাজী, বিএনপি নেতা মো: শাহজাহান ফকির, শেখ মোফাজ্জল হোসেন, শেখ রোকন উদ্দিন, শফিকুল ইসলাম সরদার, মোঃ ফরহাদ হোসেন সরদার,শেখ আবুল হাসান, শেখ তৈয়বুর রহমান,এফ, এম, বোরহান উদ্দিনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ।

পরিদর্শন দল টিপনা আদর্শ গ্রামের প্রতিটি বাড়ি ঘুরে ঘুরে সরাসরি উপকারভোগীদের মতামত নেন এবং পরিবেশগত দিক বিবেচনা করে ডিপ টিউবওয়েল ও বাথরুম স্থাপনের সঠিক জায়গা চিহ্নিত করেন।


বক্তব্যে যা বললেন সংশ্লিষ্ট কর্মকর্তাগণ

উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মো: শাহাঙ্গীর আলম বলেন: "প্রান্তিক ও বঞ্চিত জনগোষ্ঠীর দ্বারে বিশুদ্ধ খাবার পানি ও উন্নত স্যানিটেশন সুবিধা পৌঁছে দিতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। টিপনা আদর্শ গ্রামের ভৌগোলিক অবস্থান ও প্রয়োজনীয়তা বিবেচনা করে ৩০টি ডিপ টিউবওয়েল ও ল্যাট্রিন বরাদ্দ করা হয়েছে। আমরা সরেজমিনে এসে সুনির্দিষ্ট সাইট কালেকশন করেছি যাতে কোনো পরিবার সুবিধা পাওয়া থেকে বঞ্চিত না হয়। খুব দ্রুতই এর নির্মাণকাজ শুরু হবে।" 


"প্রান্তিক ও বঞ্চিত জনগোষ্ঠীর দ্বারে বিশুদ্ধ খাবার পানি ও উন্নত স্যানিটেশন সুবিধা পৌঁছে দিতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। টিপনা আদর্শ গ্রামের ভৌগোলিক অবস্থান ও প্রয়োজনীয়তা বিবেচনা করে ৩০টি ডিপ টিউবওয়েল ও ল্যাট্রিন বরাদ্দ করা হয়েছে। আমরা সরেজমিনে এসে সুনির্দিষ্ট সাইট কালেকশন করেছি যাতে কোনো পরিবার সুবিধা পাওয়া থেকে বঞ্চিত না হয়। খুব দ্রুতই এর নির্মাণকাজ শুরু হবে।"

খর্নিয়া ইউনিয়নের চেয়ারম্যান প্রশাসক মো: মোসলেম উদ্দিন বলেন: "টিপনা আদর্শ গ্রামের মানুষের দীর্ঘদিনের দাবি ছিল নিরাপদ খাবার পানি ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করা। আজ জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তাদের সাথে নিয়ে আমরা প্রতিটি বাড়ি পরিদর্শন করেছি। স্বচ্ছতার সাথে সঠিক স্থানে এসব উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়ন করা হবে।" 

"টিপনা আদর্শ গ্রামের মানুষের দীর্ঘদিনের দাবি ছিল নিরাপদ খাবার পানি ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করা। আজ জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তাদের সাথে নিয়ে আমরা প্রতিটি বাড়ি পরিদর্শন করেছি। স্বচ্ছতার সাথে সঠিক স্থানে এসব উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়ন করা হবে।"

স্থানীয় জনপ্রতিনিধি ও নেতৃবৃন্দ বলেন: "আদর্শ গ্রামের প্রতিটি পরিবার যাতে সমভাবে উপকৃত হতে পারে, সে লক্ষ্যেই এই যৌথ পরিদর্শন। জনস্বার্থে গৃহীত এ প্রকল্প দ্রুত ও মানসম্মতভাবে সম্পন্ন করতে আমরা স্থানীয় বাসিন্দাদের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রাখব।" 

"আদর্শ গ্রামের প্রতিটি পরিবার যাতে সমভাবে উপকৃত হতে পারে, সে লক্ষ্যেই এই যৌথ পরিদর্শন। জনস্বার্থে গৃহীত এ প্রকল্প দ্রুত ও মানসম্মতভাবে সম্পন্ন করতে আমরা স্থানীয় বাসিন্দাদের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রাখব।"

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages