নিজস্ব প্রতিবেদক : আশাশুনি থানার খাজরা ইউনিয়নের ভূমি জবরদখলকারী ও শীর্ষ ভূমিদস্যু আবু তালেব কর্তৃক জমি দখলের চেষ্টা। জানা যায়
আশাশুনি থানার খাজরা ইউনিয়নের সুদীর্ঘ ৪৫ বছরের স্বনামধন্য সাবেক চেয়ারম্যান মো: মোবারক আলী মোড়লের ভাই এবং খাজরা ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক সহকারী প্রধান শিক্ষক নূর মোহাম্মদ মোড়লের একমাত্র ছেলে ফারুক হোসেন মোড়ল। তার নাবালক দুই ছেলের নামীয় ৮৬ শতক জমি সম্প্রতি জোরপূর্বক দখল করে নিয়েছে ফটিকখালী গ্রামের শীর্ষ ভূমি সন্ত্রাসী ও জবরদখলকারী মোঃ আবু তালেব গাজী (পিতা: মৃত সোনাল্য গাজী)।
ফারুক হোসেন বাধা দিতে গেলে আবু তালেব ও তার সশস্ত্র ভূমিদস্যু বাহিনী দেশীয় অস্ত্রশস্ত্র (লাঠি-সোটা, কোদাল, দা, শাবল) নিয়ে হামলা চালানোর চেষ্টা করে। ওই মুহূর্তে ফারুক হোসেন নিজের প্রাণ রক্ষার্থে জমি ছেড়ে দ্রুত বাড়ি ফিরে আসতে বাধ্য হন।
পরবর্তীতে ফারুক হোসেন মোড়ল স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সংশ্লিষ্ট ওয়ার্ডের মেম্বার মোঃ রবিউল ইসলামকে বিষয়টি জানান। মেম্বার রবিউল ইসলাম এবং ইউনিয়ন বিএনপির সেক্রেটারি মোঃ ইউনুস আলী আবু তালেবকে এ ধরনের বেআইনি কাজ থেকে বিরত থাকতে বলেন।
তবে স্থানীয় জনপ্রতিনিধি ও নেতৃবৃন্দের তোয়াক্কা না করেই ভূমিদস্যু আবু তালেব পুনরায় ট্রাক্টর দিয়ে উক্ত জমিতে চাষাবাদ শুরু করেছে।
এই অন্যায় ও জমি দখলের বিরুদ্ধে ভুক্তভোগী ফারুক হোসেন মোড়ল সংশ্লিষ্ট সকল আইন-শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ ও কড়া নজরদারি বিশেষভাবে আইনের আওতায় নেয়ার অনুরোধ জানিয়েছেন ভুক্তভোগী ফারুক হোসেনসহ তার পরিবার ।




No comments:
Post a Comment