সাতক্ষীরায় ছাত্রদলের বিক্ষোভ ও মানববন্ধন: মামলা প্রত্যাহার ও রকিব হত্যার বিচারের দাবি - Dainik Shomoy Barta

Breaking

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Saturday, August 22, 2026

সাতক্ষীরায় ছাত্রদলের বিক্ষোভ ও মানববন্ধন: মামলা প্রত্যাহার ও রকিব হত্যার বিচারের দাবি

 



সাতক্ষীরা প্রতিনিধি:

সাতক্ষীরায় জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা ‘মিথ্যা ও বানোয়াট’ মামলা প্রত্যাহার এবং নিহত রকিবের সুষ্ঠু বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। আজ ২২ শে আগস্ট  শনিবার রাতে ছাত্রদলের সর্বস্তরের ব্যানারে এ কর্মসূচি পালিত হয়।


সমাবেশে উপস্থিত নেতাকর্মীরা অভিযোগ করেন, আহত বাপ্পির করা মামলার আসামি আবার কিভাবে বাপ্পির নামে মামলা করে! রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়ে বাংলাদেশ আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা ছাত্রদলের আহত কর্মীদের নামে হয়রানিমূলক মিথ্যা মামলা দায়ের করেছে। তারা অবিলম্বে এসব মামলা প্রত্যাহারের জোর দাবি জানান।


একই সঙ্গে সমাবেশ থেকে ছাত্রদল নেতা রকিব হত্যার তীব্র নিন্দা জানানো হয়। এ হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক ও সুষ্ঠু বিচার নিশ্চিত করার দাবি জানান সাতক্ষীরা জেলা ছাত্রদলের সর্বস্তরের নেতাকর্মী।


কর্মসূচির অংশ হিসেবে আজ রাত আটটায় একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি সাতক্ষীরা শহরের হাটের মোড় থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সঙ্গতি মোড়ে এসে সমাবেশের মাধ্যমে শেষ হয়।

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages