সাতক্ষীরায় শাপলা প্রতিবন্ধী যুব উন্নয়ন সংস্থার কমিটি গঠন ও নির্বাচন সম্পন্ন - Dainik Shomoy Barta

Breaking

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Monday, August 24, 2026

সাতক্ষীরায় শাপলা প্রতিবন্ধী যুব উন্নয়ন সংস্থার কমিটি গঠন ও নির্বাচন সম্পন্ন

 


​সাতক্ষীরা প্রতিনিধি:

স্বচ্ছ, সুন্দর ও উৎসবমুখর পরিবেশে সাতক্ষীরার সামাজিক সংগঠন ‘শাপলা প্রতিবন্ধী যুব উন্নয়ন সংস্থা’-এর ২০২৬–২০২৮ মেয়াদের ২১ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন ও নির্বাচন কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে।

​সাতক্ষীরা সদর উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রত্যক্ষ উপস্থিতি এবং সংস্থার সাধারণ সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

​নবগঠিত কার্যনির্বাহী কমিটিতে মোঃ সিহাব সিদ্দিকী সভাপতি, আজমিরা খাতুন সহ-সভাপতি এবং মোঃ রিপন হোসেন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

​কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদে নির্বাচিতরা হলেন— কোষাধক্ষ পাপিয়া, সাংগঠনিক সম্পাদক মোঃ শহীদ হোসেন এবং ক্রীড়া বিষয়ক সম্পাদক মোঃ হাফিজ।

​নির্বাচনী সভায় সাতক্ষীরা সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস. এম. আজিজুর রহমান উপস্থিত থেকে নির্বাচন পরিচালনা ও সার্বিক কার্যক্রমে দিকনির্দেশনা প্রদান করেন। এ সময় যুব উন্নয়ন অধিদপ্তরের অন্যান্য সংশ্লিষ্ট কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। সংস্থাসংশ্লিষ্ট মোট ৩০ জন সদস্যের উপস্থিতিতে পুরো প্রক্রিয়াটি সম্পন্ন হয়।

​উপস্থিত অতিথিরা আশা প্রকাশ করেন, নবনির্বাচিত এই কার্যনির্বাহী কমিটি আগামী দুই বছর ঐক্যবদ্ধভাবে কাজ করবে। এর মাধ্যমে সংস্থাটির কার্যক্রম আরও গতিশীল ও স্বচ্ছ হওয়ার পাশাপাশি স্থানীয় যুব, নারী ও প্রতিবন্ধী ব্যক্তিদের সার্বিক উন্নয়নে বিশেষ ভূমিকা রাখবে।

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages