সাতক্ষীরায় চিকিৎসাধীন আহত ছাত্রদল নেতা বাপ্পিকে হাসপাতালে দেখতে গেলেন দিল্লির প্রেস মিনিস্টার - Dainik Shomoy Barta

Breaking

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Friday, August 14, 2026

সাতক্ষীরায় চিকিৎসাধীন আহত ছাত্রদল নেতা বাপ্পিকে হাসপাতালে দেখতে গেলেন দিল্লির প্রেস মিনিস্টার

 



​সাতক্ষীরা প্রতিনিধি: ফ্যাসিস্ট আওয়ামীলীগ কর্মীদের হামলায় আহত সাতক্ষীরা জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি ও সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মনজুরুল আলম বাপ্পিকে হাসপাতালে দেখতে গেছেন নয়া দিল্লির বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার মো. সাইদুর রহমান।

​আজ শুক্রবার রাত ৮টায় তিনি সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে যান। সেখানে তিনি চিকিৎসাধীন বাপ্পির পাশে কিছুক্ষণ অবস্থান করেন এবং তাঁর শারীরিক অবস্থা ও চিকিৎসার সার্বিক খবরাখবর নেন।

​হাসপাতাল পরিদর্শনকালে প্রেস মিনিস্টার কর্তব্যরত চিকিৎসকদের সঙ্গে কথা বলেন এবং আহত ছাত্রনেতার সুচিকিৎসা নিশ্চিত করার বিষয়ে খোঁজখবর নেন।


​এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব শেখ শরিফুজ্জামান সজীব, জেলা তাঁতী দলের সাধারণ সম্পাদক এস এম সাহেব আলী এবং জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এস এম মহসিন আলম।


​এছাড়াও উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সহ-সভাপতি ফারহান মাসুক, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ রিপন, পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মহিউদ্দিন মহি ও নাহিদ হাসান, আলিপুর ইউনিয়ন ছাত্রদলের সভপতি আশরাফুল ইসলাম জিকু, সিটি কলেজ ছাত্রদলের সাংগঠনিক মাহমুদুল হাসান,  সহ সাতক্ষীরা জেলা ছাত্রদলের বিভিন্ন ইউনিটের বিপুলসংখ্যক নেতাকর্মী।

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages