সাতক্ষীরায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষ্যে দোয়া মাহফিল - Dainik Shomoy Barta

Breaking

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Saturday, August 15, 2026

সাতক্ষীরায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষ্যে দোয়া মাহফিল

 


রাকিবুল ইসলাম : সাতক্ষীরায় সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষ্যে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।


শনিবার (১৫ আগস্ট) বিকেল চারটায় শহরের ‘হোটেল টাইগার প্লাস’-এ জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।


জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব শেখ শরিফুজ্জামান সজীবের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন সংগঠনের জেলা জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আনারুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান খোকা, মিলন, সুমন, মহসিন আলম, সাদ্দাম হোসেন ও হাসান মাহমুদ বাচ্চু।


এ ছাড়া জেলা স্বেচ্ছাসেবক দলের পৌর শাখার আহ্বায়ক আলী হাসান খান হাবলু ও সদস্যসচিব আশিকুর রহমান সেলিম অনুষ্ঠানে বক্তব্য দেন।


অনুষ্ঠানে থানা ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। সভা থেকে স্বেচ্ছাসেবক দলের আগামী ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করা হয়।


সভা শেষে সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য আইনজীবী জিয়াউর রহমান জিয়া।

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages