মমেক হাসপাতাল পরিদর্শন করেন প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেইন - Dainik Shomoy Barta

Breaking

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Monday, August 17, 2026

মমেক হাসপাতাল পরিদর্শন করেন প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেইন

 



মো:সাখাওয়াত হোসেন মামুন, পূর্বধলা (নেত্রকোনা)  প্রতিনিধি:


ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের কার্যক্রম পরিদর্শন করেছেন গৌরীপুরের মাটি ও মানুষের নেতা  ময়মনসিংহ মেডিকেল কলেজ ও হাসপাতাল পরিচালনা কমিটির নব নির্বাচিত সভাপতি ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেইন এম,  পি  ময়মনসিংহ -৩ গৌরীপুর,মাননীয় প্রতিমন্ত্রী দুর্যোগ ব্যবস্হাপনা ও ত্রাণ মন্ত্রণালয়,ও  ময়মনসিংহ-৪ (সদর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য (এমপি) আবু ওয়াহাব আকন্দ সহ সভাপতি মমেক হাসপাতাল পরিচালনা কমিটি।


 সোমবার ১৭ (আগস্ট/২৬) সকাল ১১:০০ ঘটিকার সময় প্রতিমন্ত্রী মহোদয় মেডিকেল কলেজ ও হাসপাতাল প্রবেশ করলে তাকে মমেকের পক্ষ থেকে ফুলেল শুভেছা জানানো হয়।


 পরে হাসপাতালের ডাক্তার,নার্স,কর্মকর্তাদের  সাথে মেডিকেল কলেজ ও হাস পাতালের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।

 মন্ত্রী মহোদয়  হাসপাতালের স্বাস্থ্যসেবার পাশাপাশি নির্মাণাধীন ক্যানসার ভবন, বার্ন ও প্লাস্টিক সার্জারি ভবনের কাজ দ্রুত শেষ করার নির্দেশ দেন।  


 পরিদর্শনকালে হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের সঙ্গে কথা বলে স্বাস্থ্যসেবা সম্পর্কে খোঁজখবর নিয়ে সন্তোষ প্রকাশ  করেন এবং আরো উন্নত সেবা দেওয়ার নির্দেশ প্রদান করেন। হাসপাতালের বিভিন্ন সমস্যা সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপের আশ্বাস দেন।


এ সময়  উপস্হিত ছিলেন,হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. জাকির হোসেন, উপ-পরিচালক ডা. জাকিউর রহমান, ড্যাব ময়মনসিংহ মেডিকেল কলেজ ও হাসপাতালের সভাপতি ডা. মো. বদর উদ্দীন, সাধারণ সম্পাদক ডা. মাহমুদ হোসেন নাসিম,গৌরীপুর উপজেলা বি এন পির ভারপ্রাপ্ত আহ্বায়ক মো: হাবিবুল ইসলাম খান শহীদ,ভারপ্রাপ্ত সদস্য সচিব আলহাজ্ব মো: আবদুর রহমান বাবুল,যুদদল নেতা মো:আতাউর রহমান,যুবদল নেতা মো: সেলিম মিয়া,মো: নূরুজ্জামান সোহেল সভাপতি ময়মনসিংহ উত্তর জেলা সভাপতি,মো: সাদ্দাম হোসেন তালুকদার সহ বি এন পির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ও প্রেস মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages