সাতক্ষীরায় খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল - Dainik Shomoy Barta

Breaking

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Friday, August 14, 2026

সাতক্ষীরায় খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল

 


মোঃ হাফিজুল ইসলাম,সাতক্ষীরা  :

বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সাতক্ষীরা জেলা ইউনিটের উদ্যোগে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।


শনিবার (১৫ আগস্ট) সকাল ১০টায় সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির ১ম বিল্ডিংয়ের নিচতলায় সংগঠনের আহ্বায়ক অ্যাডভোকেট মোহাম্মদ আকবর আলীর সভাপতিত্বে এবং সংগঠনের অন্যতম সদস্য অ্যাডভোকেট জি.এম. ফিরোজ আহমেদের সঞ্চালনায় এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।


এ সময় উপস্থিত ছিলেন অ্যাডভোকেট শাহরিয়ার হাসিব, অ্যাডভোকেট মোস্তফা জামাল, অ্যাডভোকেট আলতাফ হোসেন, অ্যাডভোকেট সরদার সাইফ, অ্যাডভোকেট শফিকুল ইসলাম, অ্যাডভোকেট সোহরাব হোসেন সুজন, অ্যাডভোকেট রেজাউল ইসলাম, অ্যাডভোকেট রফিকুল ইসলাম, অ্যাডভোকেট তারিক ইকবাল আপু, অ্যাডভোকেট জাফর উল্লাহ, অ্যাডভোকেট জাহিদুর রহমান, অ্যাডভোকেট শাহজাহান আলমগীর, অ্যাডভোকেট আশরাফউদ্দৌলা সুমন, অ্যাডভোকেট নজরুল ইসলাম, অ্যাডভোকেট আসাদুর রহমান বাবু, অ্যাডভোকেট এবাদুল হক, অ্যাডভোকেট মুকুন্দরায়, অ্যাডভোকেট আজিজুল হক শিমুলসহ আইনজীবী ফোরামের নেতৃবৃন্দ ও সদস্যরা।


দোয়া মাহফিলে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages