শহীদদের কবর জিয়ারতের মধ্য দিয়ে রাষ্ট্রসংলাপ ফোরামের নবনির্বাচিত কমিটির যাত্রা শুরু - Dainik Shomoy Barta

Breaking

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Thursday, September 10, 2026

শহীদদের কবর জিয়ারতের মধ্য দিয়ে রাষ্ট্রসংলাপ ফোরামের নবনির্বাচিত কমিটির যাত্রা শুরু

 


বিশেষ প্রতিনিধি: জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন, তাঁদের আত্মত্যাগের চেতনা ধারণ এবং একটি ন্যায়ভিত্তিক, গণতান্ত্রিক ও জবাবদিহিমূলক রাষ্ট্র প্রতিষ্ঠার অঙ্গীকার নিয়ে আনুষ্ঠানিক কর্মযাত্রা শুরু করেছে রাষ্ট্রসংলাপ ফোরাম (এসডিএফ)-এর নবনির্বাচিত কেন্দ্রীয় কমিটি।

বুধবার (৯ সেপ্টেম্বর) রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থানে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের গণকবর জিয়ারতের মধ্য দিয়ে দিনের প্রথম কর্মসূচি পালিত হয়। পরে নেতৃবৃন্দ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং ভারতীয় আধিপত্যবাদবিরোধী আন্দোলনের অন্যতম শহীদ শরীফ ওসমান বিন হাদী-এর কবর জিয়ারত করেন। এসব কর্মসূচিতে শহীদদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ শাহ্ আলম বাদশা।

কর্মসূচিতে নবনির্বাচিত কেন্দ্রীয় সভাপতি আ ন ম আয়াস বলেন, “শহীদদের কবর জিয়ারতের মধ্য দিয়ে আমাদের এই শুভসূচনা কেবল কোনো আনুষ্ঠানিকতা নয়; এটি আমাদের রাজনৈতিক ও নৈতিক অঙ্গীকারের প্রকাশ। যাঁদের আত্মত্যাগের বিনিময়ে আমরা বাকস্বাধীনতা পেয়েছি, তাঁদের স্বপ্ন ও আকাঙ্ক্ষাকে সামনে রেখেই আমাদের এগোতে হবে।”

তিনি আরও বলেন, রাষ্ট্রসংলাপ ফোরাম ব্যক্তি, গোষ্ঠী বা ক্ষমতার স্বার্থে গঠিত হয়নি। জনগণের অধিকার প্রতিষ্ঠা, রাষ্ট্রের প্রয়োজনীয় সংস্কার, আইনের শাসন, ন্যায়বিচার ও জবাবদিহিমূলক গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা নিশ্চিত করাই এই সংগঠনের মূল লক্ষ্য। শহীদদের আত্মত্যাগকে যেন কেউ কোনোভাবেই দলীয় বা ব্যক্তিস্বার্থে ব্যবহার করতে না পারে, সে বিষয়ে সংগঠন দৃঢ়প্রতিজ্ঞ।

প্রতিহিংসার রাজনীতির পরিবর্তে সংলাপের রাজনীতি প্রতিষ্ঠার আহ্বান জানিয়ে আ ন ম আয়াস বলেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থের প্রশ্নে আপস না করে এবং বৈষম্যহীন ও মানবিক রাষ্ট্র গঠনে এসডিএফ শান্তিপূর্ণ গণতান্ত্রিক আন্দোলনের পথেই থাকবে।

কর্মসূচিতে সংগঠনের সহ-সভাপতি আলভি নাবিল হোসেন (শহীদ সোহেল রানার ভাই), সহ-মুখপাত্র শারমিন আক্তার, সহ-সাংগঠনিক সম্পাদক তুহিন ফরাজী, ধর্মবিষয়ক সম্পাদক ডা. মুফতি আদম আলী, বিজ্ঞান ও স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. তামিম হাসানসহ কেন্দ্রীয় কমিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে দপ্তর সম্পাদক মিল্লত হোসেন জানান, শহীদদের স্বপ্নের একটি গণতান্ত্রিক, বৈষম্যহীন ও জনকল্যাণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠা করতেই এসডিএফ তার সাংগঠনিক ও রাজনৈতিক কার্যক্রম ধারাবাহিকভাবে এগিয়ে নিয়ে যাবে।

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages